বিরাটের মতোই পণ! শুধু কেকেআর-র জার্সিতেই কেন আইপিএল খেলতে চান আন্দ্রে রাসেল
বিরাটের মতোই পণ! শুধু কেকেআর-র জার্সিতেই কেন আইপিএল খেলতে চান আন্দ্রে রাসেল
শুরু থেকে এখনও পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়েই আইপিএল খেলে গিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। কমবেশি সেই পথেই হাঁটার ইচ্ছা প্রকাশ করলেন ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটার আন্দ্রে রাসেল। জানালেন, কেকেআর-র মালিক শাহরুখ খানকে কোন বার্তা দিতে চান তিনি।

কেকেআর-র সঙ্গে ৫ বছর
২০১৪ সালে প্রথম কেকেআর-র সঙ্গে যুক্ত হন ওয়েস্ট ইন্ডিজের অল রাউন্ডার আন্দ্রে রাসেল। এরপর তিনি একই দলের হয়ে লাগাতার আইপিএল খেলে চলেছেন। ২০১৮ এবং ২০১৯-র আইপিএলে কেকেআর-কে দারুণ সার্ভিস দেন এই ক্যারিবিয়ান।

কেকেআর-র জার্সিতে শেষ আইপিএল ম্যাচ
কলকাতা নাইট রাইডার্সের হয়েই কেরিয়ারের বাকি আইপিএল ম্যাচ খেলতে চান আন্দ্রে রাসেল। ফ্রাঞ্চাইজিদের দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, কোনও ফুটবলারের বিদায়ী ম্যাচে প্রিমিয়ার লিগে যেমন পরিবেশ থাকে, তেমন পরিবেশ তিনি নিজের বিদায়ী ম্যাচেও দেখতে চান। জীবনের শেষ আইপিএল ম্যাচে কোনও নির্দিষ্ট দলের সমর্থকদের, বিশেষ করে ভরা ইডেনের অভিবাদন কুড়োতে চান রাসেল।

শাহরুখকে কী বললেন
আন্দ্রে রাসেল জানিয়েছেন, নিজের শেষ আইপিএল খেলার আগে কেকেআরের মালিক শাহরুখ খানের সঙ্গে তিনি কথা বললেন। তাঁকে এবং বাকি স্টাফদের তিনি জানাবেন, এটাই তাঁর শেষ আইপিএল। কলকাতায় শেষ হোম ম্যাচে তিনি বড় কিছু আশা করবেন বলে জানিয়েছেন হাসেল রাসেল।

কেকেআর-র জবাব
ক্রিকেটকে যতদিন বিদায় না জানাচ্ছেন, ততদিন আন্দ্রে রাসেল কেকেআর-র সঙ্গে খেলবেন বলে জানিয়েছেন কেকেআর-র সিইও ভেঙ্কি মাইশোর। এক টুইট বার্তায় ক্যারিবিয়ান তারকাকে এ কথা জানিয়েছেন কেকেআর কর্তা।












Click it and Unblock the Notifications