আইপিএল খেলতে আমিরশাহীর বিমান ধরলেন রাসেল-নারিন, কেমন ফর্মে রয়েছেন দুই অলরাউন্ডার

আইপিএল খেলতে আমিরশাহীর বিমান ধরলেন রাসেল-নারিন, কেমন ফর্মে রয়েছেন দুই অলরাউন্ডার

আইপিএলের অপেক্ষার আর মাত্র ৬ দিন। ১৯ সেপ্টেম্বর শনিবার থেকে লিগ শুরু। তার আগে আজ আমিরশাহীর বিমান ধরলেন আন্দ্রে রাসেল-সুনীল নারিনরা। সিপিএলে খেলে আইপিএলের জন্য নাইট রাইডার্সের বিদেশি ক্রিকেটাররা দুবাই রওনা দিলেন।

বিমান থেকে ভিডিও শেয়ার করলেন রাসেল

বিমান থেকে ভিডিও শেয়ার করলেন রাসেল

ওয়েস্ট ইন্ডিজ থেকে আমিরশাহী উড়ে যাওয়ার মুহূর্তে বিমানবন্দর থেকে ছবি, ভিডিও পোস্ট করেছেন রাসেল। কেকেআরের ইনস্টাগ্রামে রাসেলের সেই ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, চার্টার বিমানে আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ক্রিস গ্রিন ও আলি খানরা একসঙ্গে দুবাই উড়ে যাচ্ছেন। দুবাইয়ে পৌঁছে কোভিড প্রটোকলের বায়ো বাবল সিকিউরিটি মেনে, ছয় দিনের কোয়ারেন্টাইনে থেকে নাইট রাইডার্সের বিদেশি ক্রিকেটাররা দলের সঙ্গে যোগ দেবেন এবং অনুশীলন শুরু করবেন।

নাইটদের চ্যাম্পিয়ন করে আইপিএলে আসছেন নারিন

নাইটদের চ্যাম্পিয়ন করে আইপিএলে আসছেন নারিন

আইপিএল খেলতে আসার আগে বাদশা শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি ত্রিনবাগো নাইট রাইডার্সকে সিপিএলে চ্যাম্পিয়ন করেছেন নারিন। সিপিএলে নাইটদের জার্সিতে পাঁচটি ম্যাচে নারিন সুযোগ পেয়েছেন। পাঁচ ম্যাচে ব্যাট হাতে প্রথম দুটি ম্যাচেই হাফ সেঞ্চুরি হাঁকান। ৫০ ও ৫৩ রানে মারকাটারি ইনিংস খেলেন। ফলে বলার অপেক্ষা রাখে না ব্যাটে দুরন্ত ফর্মে রয়েছেন নারিন। পাশাপাশি বল হাতে মিস্ট্রি স্পিনার ৬টি উইকেট নিয়েছেন।

আইপিএলে খেলতে আসার আগে কেমন ফর্মে আন্দ্রে রাসেল

আইপিএলে খেলতে আসার আগে কেমন ফর্মে আন্দ্রে রাসেল

তালাওয়াস দলের হয়ে রাসেল সিপিএলে এবছর দুই হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। ৫২ ও ৫৪ রান করেছেন। ফলে বলার অপেক্ষা রাখছে না, নারিনের মতো রাসেলও ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন।

কেমন ছন্দে ক্রিস গ্রিন

কেমন ছন্দে ক্রিস গ্রিন

আন্দ্রে রাসেল-সুনীল নারিনের মতো সিপিএলে খেলে আইপিএলে খেলতে আসছেন ক্রিস গ্রিন। সিপিএলে অ্যামাজন ওয়ারিয়ার্স দলের হয়ে নিয়মিত উইকেটের ছন্দের ছিলেন গ্রিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+