আইপিএল ২০২০: টুর্নামেন্ট শুরুর আগে নাইট ক্রিকেটারের বিধ্বংসী ইনিংস, ২৮ বলে ১০টি ছক্কা!
আইপিএল ২০২০: টুর্নামেন্ট শুরুর আগে নাইট ক্রিকেটারের বিধ্বংসী ইনিংস, ২৮ বলে ১০টি ছক্কা!
আইপিএল শুরু হতে এখনও বাকি তিন সপ্তাহ। তার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ম্যাচে বিধ্বংসী মেজাজে নাইট রাইডার্সে খেলা ক্রিকেটার।
|
ছক্কায় সাজানো ইনিংস
শ্রীলঙ্কার বিরুদ্ধে রান তাড়া করতে নেমে পাঁচ নম্বরে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ১৪ বলে ৪০ রান হাঁকিয়ে দলকে ম্যাচ জেতালেন আন্দ্রে রাসেল। পুরো ইনিংসে একটিও চার নেই। ইনিংসে ৬টি ছক্কা হাঁকান রাসেল। রাসেলের স্ট্রাইট রেট ২৮৫.৭১। ১৫৫ রান তাড়া করতে নেমে রাসেল ছাড়া অন্যদের মধ্যে ব্রান্ডন কিং ও সিমরন হিটমায়েরও বিধ্বংসী খেলেন। দুই ক্রিকেটার যথাক্রমে ২১ ও ৪২ বলে ৪৩ রান করে করেন।
|
২৮ বলে ১০ ছক্কা
দুই ম্যাচের সিরিজ ধরলে ২৮ বল খেলে রাসেল সব মিলিয়ে ১০টি ছক্কা হাঁকিয়েছেন।
|
শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০ সিরিজ জয়
ক্যারিয়ান ব্যাটসম্যানদের এমন বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে দ্বিতীয় টি-২০ জিতে দুই ম্যাচের টি-২০ সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার বল হাতে ক্যারিবিয়ানরা শ্রীলঙ্কাকে নির্ধারিত ২০ ওভারে ১৫৫ রানে আটকে রাখে। জবাবে ১৮ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ।
|
নাইটদের হয়ে রাসেলের শেষবারের পারফর্ম্যান্স
২০১৯ অর্থাৎ শেষ মরসুমে নাইট রাইডার্স লিগের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে শেষ করার প্লে অফ খেলার সুযোগ পায়নি। তবে রাসেল গত মরসুমে দুর্দান্ত খেলেছিলেন। ১৪ ম্যাচে চারটি হাফ সেঞ্চুরি হাঁকিয়ে মোট ৫১০ রান করেন রাসেল। ৫২ টি ছক্কা হাঁকিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ তারকা।

কবে অভিযান শুরু করছে কেকেআর
৩১ মার্চ থেকে ১৩ তম আইপিএলে অভিযান শুরু করছে কেকেআর। দীনেশ কার্তিকের অধিনায়কত্বে বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল ২০২০-র অভিযান শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স।












Click it and Unblock the Notifications