Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: রেকর্ডের নাম রাসেল, প্রথম ম্যাচেই গেইল-রোহিতদের নজির ভাঙলেন, গড়লেন একাধিক মাইলস্টোন

২০২৩ সালের আইপিএলে সেভাবে ছন্দে ছিলেন না। ফলে সমস্যায় পড়তে হয়েছিল কেকেআরকে। কিন্তু চলতি মরশুমের শুরুতেই রাসেল ধামাকা। শনিবার ইডেনে ব্যাট বলে সুপারহিট রাসেল শো। রাসেলের ২৫ বলে ৬৪ রানের ইনিংসে ছিল ৭টি ছক্কা এবং ৩টি চার। শনিবার রাসেল ছয় মারার মেজাজেই ছিলেন। সেইসঙ্গে রেকর্ডও গড়লেন ক্যারিবিয়ান তারকা।

কেকেআর আলরাউন্ডার আইপিএলে ২০০টি ছয় মারার কীর্তি গড়েছেন সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে। আইপিএলের ইতিহাসে নবম ক্রিকেটার হিসাবে এই কীর্তি গড়েছেন তিনি। ৯৭তম ইনিংসে ২০০ ছয়ের মাইলফলক স্পর্শ করলেন রাসেল। সেইসঙ্গে ক্রিস গেইলের রেকর্ডও ভেঙে দিলেন। রাসেল বলের বিচারে আইপিএলে দ্রুততম ২০০টি ছক্কা মারেন।

IPL 2024

শনিবার, আন্দ্রে রাসেল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সবচেয়ে দ্রুততম ২০০ ছক্কার ল্যান্ডমার্কে পৌঁছেছেন। ক্রিকেটের নন্দন কাননে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে আইপিএল ম্যাচে এই হার্ড-হিটার দ্রুততম ২০০ ছক্কা মারার মাইলফলক অর্জন করেছেন। ৩৫ বছর বয়সী রাসেল ২০০ ছক্কা মারতে মাত্র ১৩২২ বল খেলেছেন, ক্রিস গেইলের ১৮১১ বলের রেকর্ড ভেঙে দিয়েছেন।

কেকেআর-এর ইনিংসের ১৯তম ওভারের শেষ বলে, রাসেল ভুবনেশ্বর কুমারকে ছক্কা মেরে ল্যান্ডমার্কে পৌঁছে দেন। কাইরন পোলার্ড (২০৫৫), এবি ডি ভিলিয়ার্স (২৭৯০), এমএস ধোনি (৩১২৬) এবং রোহিত শর্মা (৩৭৯৮) দ্রুতত ২০০ ছক্কা মারার তালিকায় আছেন। আইপিএলে সব থেকে বেশি ছয় মারার নজির রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটার ক্রিস গেলের। তিনি ১৪১টি ইনিংসে ৩৫৭টি ছক্কা মেরেছেন।

চলতি আইপিএলের ৩টি ম্যাচ হওয়ার পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে থাকা প্রথমেই রয়েছেন কেকেআরের আন্দ্রে রাসেল । সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রাসেল ৬৪ রান করে রান সংগ্রহকারীদের মধ্যে শীর্ষে আছেন কেকেআর তারকা।

দ্বিতীয়স্থানে আছেন সানরাইজার্স হায়দরাবাদের ক্লাসেন। ক্লাসেন কেকেআরের বিরুদ্ধে করেছেন ৬৩ রান। পঞ্জাব কিংসের স্যাম কারান এই তালিকার তিন নম্বরে রয়েছেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিনি ৬৩ রান করেন। স্ট্রাইকরেট তাঁর থেকে ক্লাসেনের বেশি থাকায় কারান তিনে রয়েছেন।

বোলিং করতে গিয়ে রাসেলও নেন দুই উইকেট। রাসেল নবম বারের মতো আইপিএল ম্যাচে ৫০ বা তার বেশি রান করেন এবং উইকেটও নেন। ফিল সল্ট তাঁর আইপিএল অভিষেকে কেকেআরের হয়ে ৫৪ রানের ইনিংস খেলেছিলেন। কেকেআর-এর হয়ে আইপিএল অভিষেকের এটি ছিল কোনও খেলোয়াড়ের পঞ্চম সেরা স্কোর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+