অনেক মাতামাতি তো করলেন, এবার মাঠে আসবেন তো,ফ্যানদের উদ্দেশ্যে খোলা চিঠি, মিতালি ঝুলনদের
অনেক অবহেলা অনেক বঞ্চনা জমে রয়েছে, তাই ফুটে বেরোল ভারতীয় মহিলা দলের ফেসবুক পোস্টে।
সত্যিই তো বলুন তো এই বিশ্বকাপের আগে আমাদের কতজন মিতলি রাজ, ঝুলন গোস্বামী ছাড়া বাকি ভারতীয় মহিলা দলের সদস্যদের নাম জানত। হাতে গোনা কয়েক জন ব্যতিক্রমী ছাড়া বোধহয় বিশেষ কেউই বলতে পারবেন না। তবুও বিশ্বকাপের ফাইনালে ভারতীয় মেয়েদের লড়াই দেখতে আগ্রহ নিয়ে টেলিভিশনের পর্দায় এবার কিছু দর্শক চোখ রেখেছিলন। ঘরের মেয়েরা ঘরে ফিরতে বিমানবন্দরেও স্বাগত জানাতে গিয়েছিলেন বহু মানুষ। ব্যতিক্রমী ছবি।
কিন্তু সত্যিই কী আমরা একটুও বদলেছি, না বোধহয় বদলায়নি। কারণ তাহলে বিশ্বকাপের রানার্স দলকে ম্যাচ শেষের দু'দিনের মধ্যে এই পোস্ট করতে হত না। ভারতীয় মহিলা দলের অফিসিয়াল ফেস বুক পেজে তাই নিজেদের দীর্ঘদিনের জমে থাকা ব্যথা বেদনা তুলে ধরলেন মিতালি-ঝুলনরা। মহিলা দলের পক্ষ থেকে সেই পোস্ট দেখলে আপনি -আমি সকলেই ভাবতে বাধ্য।

বর্তমানের সোশ্যাল নেটওয়ার্কিংয়ের যুগে ছবি কথা বলে। কিন্তু ভারতীয় মেয়েরা নিজেদের পোস্টে কোনও ছবি দেননি। সকলের থেকে পাঁচ মিনিটের সময় চেয়েছেন। তাঁরা সামনের দিনের দিকে ফোকাস করছেন। দু'দিন আগে ঘটে যাওয়া ফাইনাল এখন অতীত। সামনে সূদূরপ্রসারী ভবিষ্যত। কি হবে সামনের চার বছরে।

মেয়েরা নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন সম্প্রচারকারী চ্যানেলগুলির উদ্দেশ্যেও। এতবড় করে মহিলাদের ক্রিকেট এর আগে কখনও দেখানো হয়নি। কিন্তু দর্শকরা যদি চান তাহলে কী আর সম্প্রচারকারী চ্যানেলগুলি মুখ ফিরিয়ে থাকতে পারবে।
মহিলা ফাইনালের পরই মিতালি রাজ দাবি করেছিলেন এবার মহিলাদের ক্রিকেটে শুরু হক আইপিএল। যদি সব ক্রিকেটাররা ওই এক্সপোজারটা পায় তাহলে কিন্তু বদলে যাবে ভারতীয় মহিলা ক্রিকেটারদের টেম্পারামেন্ট। কিন্তু আর্থিক লাভ যেখানে নেই ,সেখানে তো বিসিসিআইও নেই। তাই দর্শকদের ওপরই দায়িত্ব বর্তাচ্ছে।

আগামী চার বছরে গত কয়েক বছরের ছবিটা বদলানোর আর্জি জানিয়েছেন হরমনপ্রীত, স্মৃতি মন্ধানারা। তাঁরা থাকবেন, থাকবে ভারতীয় ক্রিকেটের পরের প্রজন্ম। সাধারণ মানুষ কী তাঁদের সঙ্গী হবেন।

এবারের বিশ্বকাপের ফাইনালের দিন মেয়েদের কাটআউট দিয়ে পাড়া সাজিয়েছিলেন, নিদেনপক্ষে একটা জাতীয় পতাকা টাঙিয়েছিলেন পাড়ায়। করেননি তো। এবার ভাবুন সেটা করবেন কিনা। এতদিন ভারতীয় ক্রিকেটে শুধু মেন ইন ব্লু কথাটটাই চালু ছিল। পারফরেমন্স দিয়ে উমেন ইন ব্লু সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছেন। সামনের দিনে যেন সেই শিরোনামটা নিয়মিত থাকে সেটা আমাদের অঙ্গীকার। বাকিটা দর্শকরা আপনারাদের কোর্টে বল , আপানারাই সিদ্ধান্ত ২০২১-র পর যেন ভারতীয় মহিলা দলকে ফেসবুকে একরম পোস্ট না করতে হয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications