চোটগ্রস্ত জসপ্রীত বুমরাকে নিয়ে আমুলের কার্টুন, মিস্ট্রি ম্য়ানের আরোগ্য কামনা

ওয়েস্ট ইন্ডিজের তাদেরই মাটিতে টেস্টে হ্যাটট্রিক করা জসপ্রীত বুমরা এই মুহূর্তে দেশের বোলিং আইকন। ধীরে ধীরে বিশ্বে নিজের আধিপত্য বিস্তার করছেন গুজরাত তনয়।

ওয়েস্ট ইন্ডিজের তাদেরই মাটিতে টেস্টে হ্যাটট্রিক করা জসপ্রীত বুমরা এই মুহূর্তে দেশের বোলিং আইকন। ধীরে ধীরে বিশ্বে নিজের আধিপত্য বিস্তার করছেন গুজরাত তনয়। যদিও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে বুমরাকে পাচ্ছে না ভারতীয় ক্রিকেট দল। চোটের কারণে থেকে ছিটকে গিয়েছেন তিনি। এর জন্য বুমরাকে কার্টুন এঁকে সমবেদনা জানানোর পাশাপাশি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছে আমুল।

চোটগ্রস্ত জসপ্রীত বুমরাকে নিয়ে আমুলের কার্টুন, মিস্ট্রি ম্য়ানের আরোগ্য কামনা

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলার জন্য মুখিয়ে ছিলেন জসপ্রীত বুমরা। চোটের কারণে সেই সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর তাঁর সেই স্বপ্ন ভেঙে যায়। যদিও এই কঠিন পরিস্থিতিতে ভক্তরা বুমরার পাশে দাঁড়াতে ভোলেননি। সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন নেটিজেনরা। তাঁদের ধন্যবাদ জানানোর পাশাপাশি আরও শক্তিশালী হয়ে ক্রিকেট মাঠে ফিরে আসার বার্তা দিয়েছেন ভারতের মিস্ট্রি পেসার।

Injuries are part & parcel of the sport. Thank you for all your recovery wishes. My head is held high & I am aiming for a comeback that’s stronger than the setback.🦁 pic.twitter.com/E0JG1COHrz
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) September 25, 2019

জসপ্রীত বুমরার চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমুলও। রীতিমতো কার্টুন এঁকে বুমরার চোটকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছে আমুল। ভারতীয় পেসারের দ্রুত আরোগ্য কামনাও করা হয়েছে ওই কার্টুনে। যেখানে আমুলের সেই পরিচিত নারী চরিত্রকে বুমরার পিঠের চিকিৎসা করতে দেখা যাচ্ছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

#Amul Topical: Bumrah’s back troubles... pic.twitter.com/7jFxTiaWnL
— Amul.coop (@Amul_Coop) September 26, 2019

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+