কুম্বলে-কোহলি বিবাদের মধ্যে ক্রিকেটারদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ সৌরভের, ফোটোফিচারে জানুন বিস্তারিত

ভারতীয় ক্রিকেটের একাল সেকালের দুই মহারথী বিরাট কোহলি ও অনিল কুম্বলের মধ্যে শুরু হওয়া ঝামেলার মধ্যে, ইংল্যান্ডে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

কোচ অনিল কুম্বলে ও অধিনায়ক বিরাট কোহলির মধ্যে বিবাদকে কেন্দ্র করে ভারতীয় ক্রিকেটে ঘটে চলেছে একের পর এক ঘটনা। ভারতীয় ক্রিকেটের
একাল সেকালের দুই মহারথী বিরাট কোহলি ও অনিল কুম্বলের মধ্যে শুরু হওয়া ঝামেলার মধ্যে, ইংল্যান্ডে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেটারদের টিম হোটেলে গিয়েই তাঁদের সঙ্গে দেখা করেন BCCIএর ক্রিকেট অ্যাডভাইসারি কমিটির সদস্য সৌরভ।

প্রাক্তন ভারত অধিনায়ক তথা একসময়ে ক্রিকেটার অনিল কুম্বলের সতীর্থ সৌরভ , ভারতীয় ক্রিকেটারদের কাছে জানতে চান, বেশ কিছু তথ্য। একজনের দেখে নেওয়া যাক এই সাক্ষাৎ থেকে কী কী বিষয় উঠে এল।

 ক্রিকেটারদের সঙ্গে কেন দেখা করলেন সৌরভ ?

ক্রিকেটারদের সঙ্গে কেন দেখা করলেন সৌরভ ?

ভারতীয় ক্রিকেটের এককালের দাপুটে অধিনায়ক তথা বর্তমানে ক্রিকেট অ্যাডভাইসারি কমিটির সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়, ইংল্যান্ডে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে দেখা করে জানতে চান , যে অনিল কুম্বলে সম্পর্কে তাঁদের প্রত্যেকের কী মতামত। এক্ষেত্রে বোর্ডের প্রতিনিধি হয়েই সৌরভ তাঁদের সঙ্গে দেখা করেন বলে জানা গিয়েছে। বিরাট -অনিল দ্বন্দ্ব মেটাতেই এই উদ্যোগ।

এর আগে ক্রিকেটারদের সঙ্গে যাঁরা বৈঠক করেন...

এর আগে ক্রিকেটারদের সঙ্গে যাঁরা বৈঠক করেন...

BCCI এর ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরি, জেনারেল ম্যানেজার, এম ভি শ্রীধর ও ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন।এই বৈঠকও হয়েছে ওই একই কারণে।

কেন বার বার বৈঠক?

কেন বার বার বৈঠক?

কেন একাধিকবার ভারতীয় ক্রিকেটার দের সঙ্গে , ক্রিকেট প্রশাসকদের সঙ্গে বৈঠক হচ্ছে? এপ্রশ্নের উত্তর একটাই, সূত্রের খবর, বিরাট কোহলির তচোলা অভিযোগের সত্যতা যাচাই করতেই একাধিক ক্রিকেটারের সঙ্গে কুম্বলে সম্পর্কে তথ্য নিচ্ছে BCCI এর প্রশাসনিক কর্তারা।

কোচ পদে নিয়োগ নিয়ে জল্পনা

কোচ পদে নিয়োগ নিয়ে জল্পনা

ভারতীয় ক্রিকেটার কোচ পদে নিয়োগ নিয়ে জল্পনা তুঙ্গে। ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেওয়াগ, অস্ট্রেলিয়ার ক্রিকেটার টম মুডির মতো তারাকা ক্রিকেটাররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+