আইসিসির কোপে রায়ডু, নেমে এল সাসপেনশনের খাঁড়া! বিশ্বকাপের আগে ভারত পড়ল আরো সমস্যায়
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম ওডিআই ম্যাচের পর কর্মকর্তারা আম্বাতি রায়ডুর বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করেছেন।
বিশ্বকাপের মাত্র কয়েকমাস আগে আরো সমস্যায় পড়ল ভারত। এমনিতেই বর্তমান ভারতীয় দলে খুব ভাল স্পেশালিস্ট বোলার ও ব্য়াটসম্য়ান থাকলেও অলরাউন্ডার বিশেষ নেই। তার উপর সোমবার (২৮ জানুয়ারি) আইসিসি জানিয়ে দিল আম্বাতি রায়ডুর বোলিং অ্যাকশন অবৈধ। এই কারণে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর বল করার উপর স্থগিতাদেশ জারি করা হল। অর্থাত বিরাট কোহলির হাতে পার্টটাইম বোলারের সংখ্যা আরোই কমল।

এমনিতে রায়ডু খুব একটা বল না করলেও বল হাতে মোটামুটি কাজ চালিয়ে দিতে পারেন। গত ১২ জানুয়ারি সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে তাঁকে পার্ট টাইম বোলার হিসেবে ব্যবহার করেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। মাত্র ২ ওভার বল করে ১৩ রান দিয়েছিলেন তিনি। কোনও উইকেট পাননি।
ওই দুই ওভারেই অবশ্য রায়ডুর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠে যায়। ম্য়াচের পর অফিশিয়ালরা রায়ডুর অ্যাকশন 'সন্দেহজনক' বলে রিপোর্ট দিয়েছিলেন। এরপর এই সংক্রান্ত পরীক্ষাতেো বসতে হয় তাঁকে। ফলাফল না আসা অবধি তাঁর বল করায় বাধা না থাকলেও ওই ম্যাচের পর কিন্তু রায়ডুকে আর বল দেননি বিরাট।
এদিনের স্থগিতাদেশের ফলে বিশ্বকাপে ভারতের পার্টটাইম বোলারের সংখ্য়া আরই কমল। নিয়মিত বোলাররা সাফল্য পেলে অসুবিধা নেই। কিন্তু অনেকসময়ই সীমিত ওভারের ম্যাচে পর্তিপক্ষের লম্বা জুটি ভাঙতে পার্টটাইম বোলাররা বড় ভূমিকা নেন। অতীতের ভারতীয় দলে, সেওয়াগ, সচিন, সৌরভ - অনেকেই এই ভূমিকা নিতে পারতেন। বর্তমান দলে কিন্তু সবাই স্পেশালিস্ট। ।যা বিশ্বকাপে ভারতকে ভোগাতে পারে।












Click it and Unblock the Notifications