শ্রীলঙ্কায় খেলছেন কোহলিরা, আর জাতীয় দলের এই ক্রিকেটার রাস্তায় মারামারি করছেন
প্রকাশ্য় রাস্তায় মারামারিতে জড়িয়ে পড়লেন অম্বাতি রায়ডু, ভারতীয় দলে এই মুহূর্তে নেই রায়ডু, কিন্তু তাঁর ভিডিও লজ্জাজনক
সংবাদ শিরোনামে অম্বাতি রায়ডু। তবে না ক্রিকেট সংক্রান্ত কোনও বিষয়ে নয়। একেবারেই লজ্জাজনক ভাবে খবরে ফিরলেন এই ভারতীয় ক্রিকেটার।

কিন্তু এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল অম্বাতি রায়ডুর মারামারির একটি ভিডিও। বৃহস্পতিবার হায়দরাবাদের রাস্তায় এক বয়স্ক ভদ্রলোকের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন এই ভারতীয় ক্রিকেটার। অত্যন্ত দ্রুত গতিতে রাস্তায় গাড়ি চালিয়ে চলে যাচ্ছিলেন অম্বাতি রায়ডু। গন্ডগোলের শুরু সেখান থেকেই। প্রতক্ষ্যদর্শীদের মতে এর প্রতিবাদ করায় গাড়ি থেকে নেমে পড়েন রায়ডু। প্রথমে কথা কাটাকাটির পর হাতাহাতিতে চলে যান তিনি। এক বয়স্ক ব্যক্তিকেও মারধর করতে দেখা যাচ্ছে এই ভাইরাল ভিডিওটিতে।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/WATCH?src=hash">#WATCH</a>: Cricketer Ambati Rayudu seen in scuffle with a man allegedly after argument over rash driving in Hyderabad (Unverified video source) <a href="https://t.co/r1pdq5Lh9g">pic.twitter.com/r1pdq5Lh9g</a></p>— ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/903236166509510656">August 31, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>স্থানীয় পথচারীরা বিষয়টিকে আয়ত্তে আনেন। এই ধরণের কাজ করে সোশ্যাল মিডিয়ায় ঘোরতর সমালোচনার মুখে অম্বাতি রায়ডু। ভারতের জার্সি গায়ে ৩৪ টি একদিনের ম্যাচ খেলা রায়ডুর ঝোলায় রয়েছে ১০৫৫ রান।












Click it and Unblock the Notifications