Ambati Rayudu: মানুষের সেবায় রাজনীতির ময়দানে নামছেন ধোনির সতীর্থ
জল্পনার অবসান, রাজনীতিতে যোগ দিচ্ছেন অম্বাতি রায়ুডু(Ambati Rayudu)। আইপিএল থেকে অবসর ঘোষণার পরই রায়ুডুর ভবিষ্যত নিয়ে জল্পনা তৈরি হয়। সম্প্রতি রায়ুডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডির সঙ্গে দু' বার সাক্ষাত্ করেছেন সিএসকে দলের এই প্রাক্তন ক্রিকেটার। এরপর থেকেই ধোনির সতীর্থের রাজনীতি যোগের জল্পনা বৃদ্ধি পায়।
তবে জল্পনায় ইতি টেনে দিয়েছেন অম্বাতি রায়ুডু স্বয়ং। নিজের মুখেই জানিয়ে দিয়েছেন মানুষের সেবা করার জন্য রাজনীতিতে যোগ দেবেন। রায়ুডু বর্তমানে গুন্টুরে নিজের জেলা চষে বেড়াচ্ছেন। জেলার সব প্রান্তে গিয়ে মানুষের সুখ-দুঃখের কথা শুনছেন।

বৃহস্পতিবার নিজের জেলাতেই সাংবাদিকদের তিনি বলেন,'মানুষের সেবা করার জন্য আমি দ্রুত অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে যোগ দিতে চলেছি। জেলার সব প্রান্ত ঘুরছি মানুষের সমস্যা জানার জন্য। আমি সুদূর প্রসারী পরিকল্পনা নিয়েই রাজনীতির ময়দানে নামব।'
জেলার প্রত্যন্ত এলাকাগুলিতে গিয়ে শুধু মানুষের কথাই শুনছেন না, একইসঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতেও নিয়মিত যাচ্ছেন ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার। অর্থ্যাত রাজনীতির ময়দানে নামার আগে জমিকে শক্ত করছেন রায়ুডু।

নিজের রাজ্য অন্ধপ্রদেশে রায়ুডুর জনপ্রিয়তা আকাশছোঁয়া। তিনি রাজনীতিতে এলে সেই জনপ্রিয়তা যে ভোটবাক্সেও প্রভাব ফেলবে তা বলাই বাহূল্য। কয়েক সপ্তাহ আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর রায়ুডু বলেন, 'মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি তরুণ প্রজন্মের কাছে রাজনীতিতে প্রবেশের ক্ষেত্রে বড় অনুপ্রেরণা।'
২০২৪ সালে লোকসভা নির্বাচনে ভোটের ময়দানেও নামতে পারেন ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জগন মোহন রেড্ডি নিজেই চান রায়ুডু যেন পরবর্তী লোকসভা নির্বাচনে লড়েন। তবে বিধানসভা না লোকসভা নির্বাচনে দাঁড়াবেন রায়ুডু, তা এখনও স্থির নয়। সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে ওয়াইএসআরসিপি।
২০১০ সালে ১৩ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মুম্বইয়ের জার্সিতে আইপিএলে অভিষেক হয়। ১৩ বছরের যাত্রা পথ থামল ২০২৩ সালের ২৯ মে। অবসরের গ্রহে ঢুকে পড়লেন রায়ুডু। বিসিসিআইয়ের কাছে বিদেশের ক্রিকেট লিগে খেলার আবেদনও করেছেন, তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও তাঁর সেই আবেদনে সাড়া দেয়নি। আগামী ৭ জুলাই বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ভারতীয় দলের জার্সিতে ৫৫টি ওয়ানডে, ৬টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন রায়ুডু। ২০১৯ সালে শেষবার দেশের হয়ে খেলেন। চলতি বছর আইপিএল ফাইনালের দিনই সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন সিএসকে দলের এই ক্রিকেটার।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications