Ambati Rayudu: আইপিএল জিতেই অবসর, এবার রাজনীতির ময়দানে ধোনির সতীর্থ?

আইপিএল জিতে বাইশ গজকে বিদায় জানিয়েছেন, এবার রাজনীতির ময়দানে নামতে চলেছেন অম্বাতি রায়ুডু? জল্পনা উস্কে দিয়েছেন নিজেই। সম্প্রতি রায়ুডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডির সঙ্গে দুই বার সাক্ষাত্ করেছেন সিএসকে দলের এই প্রাক্তন ক্রিকেটার।

২০২৪ সালে লোকসভা নির্বাচনে ভোটের ময়দানেও নামতে পারেন ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জগন মোহন রেড্ডি নিজেই চান রায়ুডু যেন পরবর্তী লোকসভা নির্বাচনে লড়েন। তবে বিধানসভা না লোকসভা নির্বাচনে দাঁড়াবেন রায়ডু, তা এখনও স্থির নয়। সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে ওয়াইএসআরসিপি।

রায়াডু

সূত্রের খবর, অম্বাতি রায়ুডু ভোটে দাঁড়াতে প্রাথমিকভাবে রাজি হয়েছেন। সব ঠিকঠাক থাকলে আগামী বছর লোকসভা বা অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে লড়তে দেখা যাবে রায়ুডুকে। বিধানসভা নির্বাচনের জন্য রায়ডু পোন্নুর বা পশ্চিম গুন্টুর কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন। লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়ালে মছলিপত্তনম কেন্দ্রই পছন্দ রায়ুডুর।

নিজের রাজ্য অন্ধপ্রদেশে রায়ুড়ুর জনপ্রিয়তা আকাশছোঁয়া। তিনি রাজনীতিতে এলে সেই জনপ্রিয়তা যে ভোটবাক্সেও প্রভাব ফেলবে তা বলাই বাহূল্য। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর অম্বাতি রায়ুডু বলেন, 'মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি তরুণ প্রজন্মের কাছে রাজনীতিতে প্রবেশের ক্ষেত্রে বড় অনুপ্রেরণা।'

আইপিএল ফাইনােলের দিনই অবসর ঘোষণা করেন অম্বাতি রায়ুডু। মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যেই আইপিএল কেরিয়ার সীমাবদ্ধ ছিল রায়ুডুর। কেরিয়ারে ছয় বার পেয়েছেন ট্রফি জয়ের স্বাদ। রোহিতের পর একমাত্র ক্রিকেটার যিনি ছয়বার আইপিএল ট্রফি জিতলেন।
২০১০ সালে ১৩ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মুম্বইয়ের জার্সিতে আইপিএলে অভিষেক হয়। ১৩ বছরের যাত্রা পথ থামল ২০২৩ সালের ২৯ মে। আাপতত অবসরের গ্রহে আছেন রায়ুডু।

রায়াডু

ভারতীয় দলের জার্সিতে ৫৫টি ওয়ানডে, ৬টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন রায়ুডু। ২০১৯ সালে শেষবার দেশের হয়ে খেলেন। ২০১৯ বিশ্বকাপে তাঁকে ভারতীয় দলে সুযোগ না দেওয়ায় অভিমানে দেশের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের এই ক্রিকেটার।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+