আইপিএল ২০২০ : টাইটেল স্পনসরার হওয়ার লড়াইয়ে এগিয়ে কে?

আইপিএল ২০২০ : টাইটেল স্পনসরার হওয়ার লড়াইয়ে এগিয়ে কে?

চিন-ভারত সীমান্ত সমস্যার জেরে তৈরি হওয়া রাজনৈতিক চাপে চলতি বছরের আইপিএলের টাইটেল স্পনসরশিপের দায়িত্ব ছেড়ে দিয়েছে ভিভো। পরিবর্ত খুঁজতে দরপত্র আহ্বান করতে চলেছে বিসিসিআই। এ লড়াইয়ে রয়েছে কারা, এগিয়ে রয়েছে কোন সংস্থা, তা এক নজরে দেখে নেওয়া যাক।

এগিয়ে অ্যামাজন

এগিয়ে অ্যামাজন

এক রিপোর্টে দাবি করা হয়েছে, আইপিএল ২০২০-এর টাইটেল স্পনসরার হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে অ্যামাজন। ই-কমার্স জায়েন্ট অন্যান্য সংস্থার থেকে বেশি বিড করেছে বলেও ওই রিপোর্টে দাবি করা হয়েছে।

লড়াইয়ে কারা

লড়াইয়ে কারা

আইপিএল ২০২০-এর টাইটেল স্পনসরার হওয়ার লড়াইয়ে অ্যামাজনকে কড়া টক্কর দিতে পারে ড্রিম ইলেভেন, ইউএন অ্যাকেডেমি, মাই সার্কেল ১১, বাইজু, কোকা-কোলার মতো সংস্থাগুলিও। তালিকায় মুকেশ আম্বানির জিও এবং যোগগুরু রামদেব বাবার পতঞ্জলির নাম দেখলেও অবাক হওয়ার কোনও কারণ নেই।

বিসিসিআই ও ভিভোর বিচ্ছেদ

বিসিসিআই ও ভিভোর বিচ্ছেদ

আইপিএল ২০২০-এর টাইটেল স্পনসরশিপের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা আগেই জানিয়েছিল ভিভো। বৃহস্পতিবার সরকারি ভাবে সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করল বিসিসিআই। এক প্রেস বিজ্ঞপ্তিতে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির জানিয়েছে, আইপিএল ২০২০-এর টাইটেল স্পনসরারের দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে চিনা সংস্থা। ভিভোর সিদ্ধান্তকে তারা সম্মান করে বলেও জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

টেন্ডার প্রক্রিয়া শুরু

টেন্ডার প্রক্রিয়া শুরু

ভিভোর সঙ্গে সম্পর্ক ছেদ হওয়ার পরেই বিসিসিআই এ বছরের আইপিএলের টাইটেল স্পনসর খোঁজার প্রক্রিয়া শুরু করে দিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। তার অংশ হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির আগামী এক-দুই দিনের মধ্যেই টেন্ডার বা দরপত্র আহ্বান করতে চলেছে বলেও খবর। সমগ্র প্রক্রিয়াটি যাতে স্বচ্ছভাবে সম্পন্ন হয়, তাই বিসিসিআই ইনভিটেশন অফ বিড বা আইটিবি-এর রাস্তায় হাঁটতে চলেছে বলে সূত্রের খবর। নিয়ম অনুযায়ী এই প্রক্রিয়ায় যে সংস্থা বেশি বিড দেবে, তারাই চলতি বছরের আইপিএলের টাইটেল স্পনসরশিপ পাবে।

বিসিসিআইয়ের ক্ষতি

বিসিসিআইয়ের ক্ষতি

আইপিএলের টাইটেল স্পনসরার হিসেবে ভিভোর সঙ্গে ২০২৩ পর্যন্ত চুক্তি রয়েছে বিসিসিআইয়ের। পাঁচ বছরের হিসেবে বিসিসিআই-কে প্রতি মরশুমে ৪৪০ কোটি টাকা দেওয়ার কথা চিনা সংস্থার। এত পরিমাণ টাকা এই মুহূর্তে বিসিসিআই কোনও সংস্থাই দিতে রাজি হচ্ছে না বলে খবর। সেক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরের একশো থেকে দেড়শো কোটি টাকা ক্ষতি হতে পারে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+