আইপিএল ৯-এর নিলাম : একঝলকে দেখে নিন কী হতে চলেছে
বেঙ্গালুরু, ৫ ফেব্রুয়ারি : আইপিএলের নবম সংস্করণের নিলাম হতে চলেছে আগামিকাল, অর্থাৎ শনিবার বেঙ্গালুরুতে। মোট ৩৫১ জন ক্রিকেটারকে নিলামে তোলা হচ্ছে।
গত আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস সবচেয়ে বেশি মোট ১৬ কোটি টাকা দিয়ে কিনেছিল যুবরাজ সিংকে। কিন্তু এবছর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে তিনিও মার্কি খেলোয়াড় হিসাবে নিলামে উঠবেন। এবছর কত দামে যুবিকে কোন ফ্র্যাঞ্চাইজি কেনে সেটাই এখন দেখার।

আগের দল ধরে রাখতে ৮টি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে মোট ৩২৯.৭২ কোটি টাকা খরচ করা হয়েছে। এরপরে আগামিকাল ৩৫১ জন ক্রিকেটারের মধ্যে থেকে বেছে নিতে হবে। এর মধ্যে ২৩০ জন ভারতীয় ও ১২১ জন বিদেশি খেলোয়াড় রয়েছেন। এর জন্য সবকটি দল মিলিয়ে মোট ১৯৮.২৮ কোটি টাকা খরচ করা যেতে পারে।
একনজরে দেখে নিন আইপিএল ৯ নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়
- এবছর কানাডা ও আয়ারল্যান্ডের একজন করে খেলোয়াড় নিলামে উঠবেন।
- এবছর দুটি নতুন দল গুজরাত লায়ন্স ও রাইজিং পুণে সুপারজায়ান্টস নিলামে অংশ নেবে। চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের বদলে খেলবে এই দুটি দল।
- মোট ৮ জন মার্কি খেলোয়াড় রয়েছেন যাদের নিলামে রাখা হয়েছে।
- নিলামে অংশ নেওয়া খেলোয়াড়দের মধ্যে মোট ৬৪ জন ব্যাটসম্যান ও ১১০ জন বোলার রয়েছেন।
- এছাড়া ১৩২ জন অলরাউন্ডার ও ৩৭ জন উইকেটকিপার নিলামে অংশ নেবেন।
- সবচেয়ে বেশি বেস প্রাইস রাখা হয়েছে ২কোটি টাকা। ইশান্ত শর্মা, যুবরাজ সিং, শ্যেন ওয়াটসন, কেভিন পিটারসন মাইকেল হাসি, আশিস নেহরা, ধবল কুলকার্নি, কেন রিচার্ডসন, সঞ্জু স্যামসন, দিনেশ কার্তিক, স্টুয়ার্ট বিনি, মিচেল মার্শদের এই বেস প্রাইস রাখা হয়েছে।
নিলামের আগে কোন দল কতজন খেলোয়াড় ধরে রেখেছে
- দিল্লি ডেয়ারডেভিলস - ১৩ জন (৫ জন বিদেশি)
- সানরাইজার্স হায়দ্রাবাদ - ১৫ (৫ জন বিদেশি)
- গুজরাত লায়ন্স - ৫ জন (৩ জন বিদেশি)
- রাইজিং পুণে সুপারজায়ান্টস - ৫ জন (২ জন বিদেশি)
- কিংস ইলেভেন পাঞ্জাব - ১৪ জন (৪ বিদেশি)
- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর - ১৪ জন (৫ জন বিদেশি)
- কলকাতা নাইট রাইডার্স - ১৫ জন (৬ জন বিদেশি)
- মুম্বই ইন্ডিয়ান্স - ১৯ (৬ জন বিদেশি)












Click it and Unblock the Notifications