আজ শুরু : টি২০ বিশ্বকাপ সম্পর্কিত এই তথ্যগুলি জেনে নেওয়া প্রয়োজন

আজ থেকে শুরু হতে চলেছে আইসিসি বিশ্বকাপ টি২০। এবছর আসর বসছে উপমহাদেশে ভারতে। এবারের কাপ ফেভারিটদের মধ্যে সবচেয়ে এগিয়ে ভারতই। ফলে আরও বেশি করে সকলের আগ্রহ তৈরি হয়েছে এই বিশ্বকাপ ঘিরে। [টি২০ বিশ্বকাপ ২০১৬-র সম্পূর্ণ সূচী]

মোট তিনটি ধাপে ১৬টি দল এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে। দেশের মোট ৭টি শহরে ৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বসবে বিশ্বকাপের আসর।

আজ শুরু : টি২০ বিশ্বকাপ সম্পর্কিত এই তথ্যগুলি জেনে নিন

টি২০ বিশ্বকাপ সম্পর্কে এই তথ্যগুলি জেনে রাখুন

কোন গ্রুপে কে রয়েছে

গ্রুপ এ - বাংলাদেশ, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, ওমান

গ্রুপ বি - জিম্বাবোয়ে, স্কটল্যান্ড, হংকং, আফগানিস্তান

(এই দুটি গ্রুপের বিজয়ীরা সুপার ১০ এ জায়গা পাবেন)

সুপার ১০ এ কোন দল কোন গ্রুপে রয়েছে

গ্রুপ ১ - শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও গ্রুপ বি-এর বিজয়ী।

গ্রুপ ২ - ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড ও গ্রুর এ-এর বিজয়ী।

দুটি গ্রুপ থেকে যে ২টি দল প্রথম স্থানে থাকবে তাঁরা সরাসরি সেমিফাইনাল খেলবে।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি কারা

জিম্বাবোয়ে বনাম হংকং (নাগপুর, বিকেল ৩টে)

এছাড়া এদিনই সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রয়েছে স্কটল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচ।

টি২০ বিশ্বকাপের ফরম্যাট

  • প্রথম ধাপ হল কোয়লিফায়ার
  • এরপর সুপার ১০
  • ও সবশেষে নকআউট (সেমিফাইনাল ও ফাইনাল)

কোন চ্যানেলে ম্যাচ দেখা যাবে

ভারতে সব ম্যাচ সম্প্রচারিত হবে স্টার স্পোর্টসে।

কোথা থেকে টিকিট কিনবেন

  • আইসিসি-র ওয়েবসাইট (www.icc-cricket.com) থেকে সরাসরি টিকিট কাটা যাবে।
  • এছাড়া ম্যাচের ভেন্যু থেকে টিকিট পাওয়া যাবে (ভারতের ম্যাচের টিকিট ও সেমিফাইনাল ও ফাইনালের টিকিট নয়)।

কে কটা টিকিট কিনতে পারবেন

  • ভারতের ম্যাচের টিকিট একজন দুটির বেশি কিনতে পারবেন না। সেমিফাইনাল ও ফাইনালেও একই নিয়ম লাগু।
  • এছাড়া অন্যান্য ম্যাচে সর্বোচ্চ ৬টি টিকিট একসঙ্গে কাটা যাবে। কোনও একজন ব্যক্তি একসঙ্গে দুটি আলাদা জায়গার ম্যাচের টিকিট কাটতে পারবেন না।

টিকিটের দাম কোথায় কত

নাগপুর, ধর্মশালা, নয়াদিল্লি, কলকাতা, মোহালিতে টিকিটের দাম শুরু ১০০ টাকা থেকে। ওদিকে বেঙ্গালুরুতে টিকিট শুরু ২৫০ টাকা ও মুম্বইয়ে ৫০০ টাকা।

  • নাগপুরে টিকিটের দাম ১০০ থেকে শুরু করে ১২৫০০ টাকা
  • ধর্মশালায় টিকিটের দাম ১০০-১৫০০০ টাকা
  • বেঙ্গালুরুতে টিকিটের দাম ২৫০-৮০০০ টাকা
  • মুম্বইয়ে টিকিটের দাম ৫০০-৩৫০০০ টাকা
  • নয়াদিল্লিতে টিকিটের দাম ১০০-১০০০০ টাকা
  • কলকাতায় টিকিটের দাম ১০০-১৫০০ টাকা
  • চেন্নাইয়ে টিকিটের দাম ৫০-১০০০ টাকা
  • মোহালিতে টিকিটের দাম ১০০-১৮৭৫০ টাকা

গতবারের চ্যাম্পিয়ন দল কোনটি

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা

এবার মোট কটি খেলা হবে

ছেলেদের ৩৫টি ও মেয়েদের ২৩টি ম্যাচ মিলিয়ে এবার মোট ম্য়াচ হবে ৫৮টি। বলে রাখা ভালো, ছেলেদের ও মেয়েদের টি২০ বিশ্বকাপ এবার একইসঙ্গে চলবে

এবছর নতুন দল কোনটি

এবছর টি২০ বিশ্বকাপের আসরে প্রথমবার খেলতে নামবে ওমান

টি২০ বিশ্বকাপ ফাইনাল ম্যাচ

ফাইনালেই এবার একমাত্র রিজার্ভ ডে রাখা হয়েছে। যদি দুদিনের কোনওটাতেই খেলা না হয় তাহলে ট্রফি ফাইনালের দুটি দলে ভাগ করে দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+