Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ওভালে শুরু, শেষ ১৬ বছর আগে! টেস্ট ইতিহাসে চার নজিরের দুটিতে সৌরভ-গ্রেগ চ্যাপেল যোগ

টেস্ট ক্রিকেটে কোনও দলের সকলেই একই ইনিংসে বল করছেন। ভাবতে অবাক লাগলেও এমন ঘটনা কিন্তু নতুন নয়। বরং চারবার টেস্টে এমন নজির রয়েছে। তার মধ্যে রয়েছে ভারতও। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বে ঘটেছিল ক্রিকেটে প্রায় বিরল এই ঘটনা। সৌরভের এই রেকর্ড বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিরা ভাঙতে পারেননি। পারবেন কিনা সন্দেহ! ১৯৮০ থেকে ২০০৫ সাল অবধি টেস্টে সব ক্রিকেটারকেই হাত ঘোরাতে দেখা গিয়েছে মোট তিনবার।

তৃতীয় নজিরে সৌরভ

তৃতীয় নজিরে সৌরভ

২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত। পাঁচ টেস্টের সিরিজ ১-১ ড্র হয়েছিল। কার্ল হুপারের নেতৃত্বাধীন সেই দলে ব্রায়ান লারা, শিবনারায়ণ চন্দ্রপল, ক্রিস গেইল, রামনরেশ সারওয়ানরা ছিলেন। সেন্ট জন্সে সিরিজের চতুর্থ টেস্ট নিষ্প্রাণ ড্র হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ব্যাট করতে পাঠায় ভারতকে। ভারত প্রথম ইনিংসে নয় উইকেটে ৫১৩ রান তুলে ডিক্লেয়ার করেছিল। ভিভিএস লক্ষ্মণ ১৩০, আটে নামা অজয় রাতরা অপরাজিত ১১৫ রান করেছিলেন। রাহুল দ্রাবিড় ৯১, ওয়াসিম জাফর ৮৬ করেন। সচিন তেন্ডুলকর চারে নেমে পেড্রো কলিন্সের প্রথম বলেই আউট হন। সৌরভ করেছিলেন ৪৫। ভারত খেলেছিল ১৯৬ ওভার। এরপর ওয়েস্ট ইন্ডিজ ২৪৮ ওভার খেলে ৯ উইকেটে ৬২৯ তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ারের পর ভারত আর ব্যাট করতে নামেনি। টেস্ট ড্র ঘোষিত হয়। কার্ল হুপার ১৩৬, চন্দ্রপল অপরাজিত ১৩৬ ও রিডলি জেকবস ১১৮ রান করেছিলেন।

ভারতের সবাই বোলার

ভারতের সবাই বোলার

এই টেস্টেই ওয়েস্ট ইন্ডিজের আট ক্রিকেটার বোলিং করলেও ভারতের সব ক্রিকেটারই বোলিং করেছিলেন। জাভাগল শ্রীনাথ ৪৫ ওভার বল করেছিলেন, মেডেন ১৯টি, ৮২ রান দিয়ে কোনও উইকেট পাননি। আশিস নেহরা ৪৯ ওভার বল করেন, মেডেন ১৬টি, ১২২ রান দিয়ে তিনিও উইকেট পাননি। জাহির খান ১৪টি মেডেন-সহ ৪৮ ওভার বল করেন ১২৯ রানের বিনিময়ে পান ২টি উইকেট। সৌরভ গঙ্গোপাধ্যায় ১১ ওভারে ৪৪ রান দিয়ে উইকেট পাননি। সচিন তেন্ডুলকর ৩৪ ওভার বল করেন, চারটি মেডেন, ১০৭ রান খরচ করে দুটি উইকেট ঝুলিতে পুরে ফেলেন। ১৪ ওভার বল করেছিলেন অনিল কুম্বলে, পাঁচটি মেডেন ২৯ রানের বিনিময়ে ১টি উইকেট পান। ১৭ ওভার বল করেছিলেন ভিভিএস লক্ষ্মণ, ৬টি মেডেন নেন, ১টি উইকেট পান ৩২ রানের বিনিময়ে। রাহুল দ্রাবিড় ৯ ওভার হাত ঘুরিয়ে তিনটি মেডেন ওভার করেন, ১৮ রান খরচ করে দ্রাবিড়ও একটি উইকেট দখল করেছিলেন। ওয়াসিম জাফর ১১ ওভার বল করেন, তিনটি মেডেন, ১৮ রানের বিনিময়ে তাঁর দখলে আসে দুটি উইকেট। উইকেটকিপার অজয় রাতরা ৮ ওভার বল করেছিলেন ২টি মেডেন-সহ, রান দেন ২৮। উইকেটকিপার রিডলি জেকবসকে আউট করেছিলেন দ্রাবিড়। জাফর আউট করেন মারভিন ডিলন ও পেড্রো কলিন্সকে। অ্যাডাম স্যানফোর্ড লক্ষ্মণের শিকার।

ওভালে শুরু, গ্রেগের নজিরও আছে

ওভালে শুরু, গ্রেগের নজিরও আছে

১৮৮৪ সালে ওভাল টেস্টে প্রথম ১১ জন ক্রিকেটারকেই বল করতে দেখা গিয়েছিল। তখন ওভার হত চার বলের, ইনিংস ডিক্লেয়ার করা যেত না। অস্ট্রেলিয়া ৫৫১ রান তোলে ৩১১ ওভারে। ইংল্যান্ডের ১১ জনই বল করেছিলেন, উইকেটকিপার আলফ্রেড লিটেলটনই হয়েছিলেন সেরা বোলার। তিনি ১২ ওভারে ১৯ রান দিয়ে চার উইকেট নেন। ইংল্যান্ডের কোনও বোলারই ওই ইনিংসে ১টির বেশি উইকেট পাননি। এরপর ১৯৮০ সালে ফয়সালাবাদে অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টে ফের ঘটে এমন ঘটনা। সিরিজে পিছিয়ে থাকা গ্রেগ চ্যাপেলের অস্ট্রেলিয়া ২১১ ওভার খেলে ৬১৭ তোলে। চ্যাপেল ২৩৫ করেছিলেন। পাকিস্তান ব্যাট করতে নেমে ১২৬ ওভারে ২ উইকেটে ৩৮২ তোলার পর খারাপ আবহাওয়ার কারণে টেস্ট ড্র হয়ে যায়। এই টেস্টে অস্ট্রেলিয়ার সব ক্রিকেটারই হাত ঘুরিয়েছিলেন। সিরিজ নির্ণায়ক টেস্টের আগে বোলারদের কিছুটা বিশ্রাম দিতে। ইনিংসে ১১ জনই বল করছেন এমন ঘটনা শেষ ঘটেছে ২০০৫ সালে অ্যান্টিগার সেন্ট জন্সে। এই মাঠেই তিন বছর আগে সৌরভের ভারতের ১১ জন বল করেছিলেন। দক্ষিণ আফ্রিকার চারজন শতরান করেন। পাটা উইকেটে ১৬৩ ওভার খেলে দক্ষিণ আফ্রিকা তোলে ৬ উইকেটে ৫৮৮। এরপর ওয়েস্ট ইন্ডিজ ২৩৫.২ ওভার খেলে ৭৪৭ তোলে। ক্রিস গেইলের ত্রিশতরান-সহ চার ক্যারিবিয়ান ব্যাটসম্যানও শতরান করেন। এই ইনিংসে দক্ষিণ আফ্রিকার ১১ জন বোলিং করেছিলেন এবং উইকেটকিপার মার্ক বাউচার একটি উইকেট পান।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+