সিপিএল ২০১৯-এর পরিসংখ্যান ও রেকর্ডের দিকে নজর দেওয়া যাক

সিপিএল ২০১৯-এর পরিসংখ্যান ও রেকর্ডের দিকে নজর দেওয়া যাক

২০১৩ সালে থেকে শুরু হওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের অষ্টম মরশুম শুরু হতে চলেছে ১৮ অগাস্ট। ছয় দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। করোনা ভাইরাসের আবহে ২০২০ মরশুম শুরু হওয়ার আগে ২০১৯-এর পরিসংখ্যান ও রেকর্ডের দিকে নজর ফেরানো যাক।

গত বছরের সিপিএল চ্যাম্পিয়ন

গত বছরের সিপিএল চ্যাম্পিয়ন

হাড্ডাহাড্ডি ফাইনাল ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সকে হারিয়ে ২০১৯-এর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল বার্বাডোজ ট্রাইডেন্টস। মোট দুই বার এই খেতাব জিতেছে তারা। ২০১৪ সালে প্রথম সিপিএল চ্যাম্পিয়ন হয়েছিলেন জেসন হোল্ডাররা।

সর্বাধিক রান

সর্বাধিক রান

সিপিএল ২০১৯-এ সবচেয়ে বেশি রান করেছিলেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের ব্রেন্ডন কিং। ১২টি ম্যাচ খেলে ৪৯৬ রান করেছিলেন ব্রেন্ডন। অপরাজিত ১৩২ ছিল তাঁর সর্বোচ্চ স্কোর।

সর্বাধিক উইকেট

সর্বাধিক উইকেট

সিপিএল ২০১৯-এ সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন হেডেন ওয়ালস জুনিয়র। বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে ৯টি ম্যাচ খেলে তিনি ২২টি উইকেট নিয়েছিলেন। ১৬টি উইকেট নিয়েছিলেন ইমরান তাহির।

সর্বাধিক চার ও ছক্কা

সর্বাধিক চার ও ছক্কা

২০১৯ সালের সিপিএলে সবচেয়ে বেশি ৪৫টি চার মেরেছেন জনসন চার্লস। সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন ব্রেন্ডন কিং (৩২টি)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+