অলস্টারস সিরিজ টি-২০ : ওপেন করতে চান সৌরভ, শুনে কি বললেন শচীন!
বেঙ্গালুরু, ৪ নভেম্বর : মার্কিন যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশে ক্রিকেটকে জনপ্রিয় করতে 'অলস্টারস সিরিজ টি-২০' শুরু করতে চলেছেন শচীন তেন্ডুলকর ও শ্যেন ওয়ার্ন। আগামী ৭-১৪ নভেম্বর পর্যন্ত মার্কিন মুলুকে তিনটি টি-২০ ম্যাচ খেলবে শচীনের 'শচীন ব্লাস্টার্স' ও ওয়ার্নের 'ওয়ার্নস ওয়ারিয়র্স'।
আর সেই টি-২০ সিরিজে খেলবেন ক্রিকেটের তাবড় তাবড় প্রাক্তনীরা। শচীন ও ওয়ার্ন ছাড়াও এই সিরিজে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ, জাক কালিস, রিকি পন্টিং, জন্টি রোডস, কুমার সঙ্গাকরা, মুথাইয়া মুরলীধরন, ব্রায়ান লারা সহ একাধিক প্রাক্তন খেলোয়াড়।

বন্ধু শচীনের আবেদনে এই সিরিজে খেলতে রাজি হয়ে গিয়েছেন সৌরভও। সেজন্য যাওয়ার আগে গা ঘামাতে তিনি নেমে পড়েছেন ব্য়াট হাতেও। তবে সৌরভ মজার ছলে জানিয়েছেন, তিনি ব্যাট হাতে ওপেন করবেন। তা না করতে দেওয়া হলে সোজা পরের ফ্লাইটের টিকিট কেটে বাড়ি ফিরবেন।
যা শুনে শচীনও মজার টুইটে তার জবাব দিয়েছেন। শচীন জানিয়েছেন, "দাদা তোমার আবেদন গ্রহণ করা হয়েছে। আশা করা যায়, অফ সাইডের ড্রাইভগুলি একইরকমভাবে ব্য়াটের মাঝখান দিয়ে বেরবে।"
আপাতত এভাবেই জমে উঠেছে এই সিরিজ নিয়ে আগ্রহ। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার দুই দলে কোন কোন তারকা খেলবেন তা নির্বাচন হবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications