লকডাউনে হার্দিক পান্ডিয়ার শরীরচর্চায় মুগ্ধ একঝাঁক বলিউড দিভা, ভিডিও ভাইরাল
লকডাউনে হার্দিক পান্ডিয়ার শরীরচর্চায় মুগ্ধ একঝাঁক বলিউড দিভা, ভিডিও ভাইরাল
করোনা ভাইরাসের জেরে আপাতত বন্ধ রয়েছে ক্রিকেট। ফের কবে শুরু হবে বাইশ গজের খেল, তা কেউ হলফ করে বলে দিতে পারছে না। দীর্ঘ লকডাউনে ঘরবন্দি অবস্থাতেই দিন কাটছে ক্রিকেটারদের। তারই মধ্যে নিজের শরীরচর্চার ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন টিম ইন্ডিয়ার অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া।

করোনা ভাইরাসের থাবা
বিশ্বের ২১৩টি দেশের করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বিরানব্বই লক্ষ পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৭০ হাজারেরও বেশি মানুষ। কেবল ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৪০ হাজার পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে চোদ্দ হাজারেরও বেশি মানুষের। এহেন কঠিন পরিস্থিতিতে দেশে সব ধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিত করে রাখা হয়েছে।

ঘরবন্দি ক্রিকেট
করোনা ভাইরাসের জেরে জারি থাকা লকডাউনের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। টুর্নামেন্ট চলতি বছর আদৌ হবে কিনা, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। মহামারীর জেরে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়া নিয়েও প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। প্রশাসনের নির্দেশ মেনে সুরক্ষার স্বার্থে ঘরবন্দি রয়েছেন দেশের ক্রিকেটাররা।
ঘরবন্দি হার্দিক
করোনা ভাইরাসের জেরে লকডাউনে ঘরবন্দি থাকলেও ক্রিকেটারদের শরীরচর্চায় কিন্তু খামতি নেই। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি থেকে সহ-অধিনায়ক রোহিত শর্মা সহ টিম ইন্ডিয়ার অন্যান্য ক্রিকেটাররা বাড়িতেই নিজেদের ফিটনেস ট্রেনিং চালিয়ে যাচ্ছেন। আর কয়েক মাসের মধ্যেই বাবা হতে চলা টিম ইন্ডিয়ার অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়াও যুক্ত হলেন সেই দলে। খালি গায়ে শূন্যে শরীর ছুঁড়ে পুশ-আপ তো করলেনই এবং সেই ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে গেলেন তিনি।

প্রতিক্রিয়া
টিম ইন্ডিয়ার অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়ার শরীর চর্চা দেখে মুগ্ধ হয়েছেন বলিউড দিভারা। সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মন্তব্য উড়ে এসেছে পান্ডিয়ার উদ্দেশে। হার্দিকের পুশ-আপে মজেছেন তাঁর ভাবি স্ত্রী নাতাসা স্টানকোভিচও।












Click it and Unblock the Notifications