বিরাট এড়ালেন সাংবাদিক বৈঠক! ভারতের ব্যাটিং কোচ রাঠোরের কথায় আফগানিস্তান ম্যাচ নিয়ে বড় ইঙ্গিত

টি ২০ বিশ্বকাপে কাল আবু ধাবিতে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। টি ২০ বিশ্বকাপে দুটি সাক্ষাতে তো বটেই, ভারতকে আজ অবধি কখনও হারাতে পারেনি মহম্মদ নবি, রশিদ খানদের দেশ। যদিও প্রথম দুটি ম্যাচে পরাজয় ভারতীয় দলকে যে কতটা অস্বস্তিতে ফেলেছে তা ফের স্পষ্ট হল ভারত অধিনায়ক বিরাট কোহলি ম্যাচের আগের দিন সাংবাদিকদের এড়িয়ে যাওয়ায়। বিষয়টি নতুন নয়। তবে বর্তমান প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ তো বটেই!

বিরাট এড়ালেন সাংবাদিক বৈঠক! ফিরতে পারেন অশ্বিন

ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এদিন জানান, আফগানিস্তান ম্যাচে খেলার জন্য সকলেই প্রস্তুত। প্রথম একাদশ নিয়ে এখনও আলোচনা হয়নি, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কাল। তবে খেলতে পারবেন না এমন অবস্থায় কেউ নেই। তাতেই ইঙ্গিত, ব্যাক স্প্যাজমের কারণে নিউজিল্যান্ড ম্যাচ খেলতে না পারা সূর্যকুমার যাদব ফিট। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থ ঈশান কিষাণেরই স্থলাভিষিক্ত হতে পারেন। বরুণ চক্রবর্তীর জায়গায় দলে ফেরানো হতে পারে রবিচন্দ্রন অশ্বিনকে। আইপিএলের কারণেই ভারতীয় দলের বিপর্যয়ের তত্ত্বকে উড়িয়ে দিয়ে রাঠোর বলেছেন, সব প্রস্তুতিই ভালো। আইপিএলে ম্যাচ প্র্যাকটিসের দারুণ মঞ্চ হিসেবেই কাজ করেছে। এটা কোনও ইস্যু হতে পারে না। ক্রিকেটাররা প্রস্তুত হওয়ার জন্য অনেক ম্যাচই পেয়েছেন। পরিকল্পনা সঠিকভাবে প্রয়োগ করতে না পারাতেই প্রথম দুটি ম্যাচে আমাদের হারতে হয়েছে।

বিরাট এড়ালেন সাংবাদিক বৈঠক! ফিরতে পারেন অশ্বিন

পিচকে দায়ী করে রাঠোর বলেন, প্রথমে ব্যাট করার সময় পিচ ব্যাটিং সহায়ক থাকছে না। ফলে বড় শট খেলা যাচ্ছে না। এটা হচ্ছে পিচের জন্যই। ভারতীয় দলে ফিনিশারের অভাবও মানতে চাননি রাঠোর। তাঁর কথায়, জাদেজা রয়েছেন। বিরাট, সূর্যরাও দারুণ ফিনিশার। আমাদের দলে ব্য়াটিং গভীরতা যথেষ্টই রয়েছে, কিন্তু পরিকল্পনা সঠিকভাবে প্রয়োগ করা যায়নি। ব্যাটিং অর্ডারে প্রয়োজনমতো রদবদলের সিদ্ধান্ত থেকে ভারত যে পিছু হঠবে না সেই ইঙ্গিতও দেন রাঠোর। তবে তিনি এটাও বলেছেন, পিচের কারণে ব্যাট করা, রান তোলা যেমন কঠিন হচ্ছে, তেমনই চ্যাম্পিয়ন হতে গেলে সাহসীও হতে হবে।

বিরাট এড়ালেন সাংবাদিক বৈঠক! ফিরতে পারেন অশ্বিন

রোহিত শর্মাকে তিনে নামানোর বিষয়ে রাঠোর বলেন, সূর্য ছিটকে যাওয়ায় ঈশান কিষাণকে দলে নেওয়া হয়। কিষাণ ওপেনার হিসেবে সফল হয়েছেন। তাঁকে ওপেন করতে পাঠানোর বিষয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হয় তখন সেই আলোচনায় রোহিত নিজেও ছিলেন। বাঁহাতি ব্যাটার হওয়ায় কিষাণ সফল হবেন বলেই আশা করা হয়েছিল। ভারতের শেষ চারে ওঠার আশা জিইয়ে রাখতে গুরুত্বপূর্ণ হতে পারে নেট রান রেট। তবে তাঁরা যে নেট রান রেটের কথা মাথায় না রেখে ভালো ক্রিকেট খেলে জিততেই ফোকাসড থাকছেন, সেই বার্তাই দিয়েছেন রাঠোর। দুটি ম্যাচেই পর্যাপ্ত রান তুলতে না পারায় বোলারদের পারফরম্যান্স নিয়ে তাঁদের কাঠগড়ায় তোলার পক্ষপাতী নন ভারতের ব্যাটিং কোচ। আফগান স্পিনারদের চ্যালেঞ্জ সামলে ভারত জয়ের মুখ দেখতে চাইছে। এদিকে, এদিনই রাঠোর জানান, ভারতের ব্যাটিং কোচের দায়িত্ব তিনি উপভোগ করছেন। ফের এই পদে থাকার জন্য তিনি আবেদনও করেছেন। ২০১৯ সালে ভারতের ব্যাটিং কোচ পদে সঞ্জয় বাঙ্গারের স্থলাভিষিক্ত হয়ে তিনি নিজেও সমৃদ্ধ হচ্ছেন বলেই জানান রাঠোর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+