অলআউট ৯ রানে, ১০ জন করলেন শূন্য! জাতীয় টি২০-তে লজ্জার ক্রিকেট ম্য়াচ
মধ্যপ্রদেশের বিরুদ্ধে একটি টি২০ ম্যাচে মাত্র ৯ রানে অলআউট হয়ে গেল মিজোরাম এবং তাদের ১০ ব্যাটসম্যান আউট হলেন শূন্য রানেই।
এক দল অলআউট হয়ে গেল ৯ রানেই। মাত্র একজন ব্যাটার খাতা খুলতে পারলেন, বাকিরা সবাই শূন্য। প্রতিপক্ষ মাত্র ৬ বলে রানটা তুলে দিয়ে জিতে গেল। এমন অদ্ভুত একটি টি২০ ম্যাচেরই সাক্ষী থাকল পন্ডিচেরির পালমাইরা ক্রিকেট গ্রাউন্ড। জাতীয় টি২০ প্রতিযোগিতায় মধ্যপ্রদেশের মহিলা দল একেবারে নাকাল করে ছাড়ল মিজোরামের মহিলা ক্রিকেট দলকে।

মিজোরামের ইনিংস স্থায়ী হয় ১৩.৫ ওভার। কিন্তু পাঁচ নম্বরে নামা অপূর্বা ভরদ্বাজ ছাড়া কেউ ১ রানও করতে পারেননি। ৫ নম্বরে নেমে ২৫টি বল খেলে অপূর্বা ৬ রান করার পথে একি বাউন্ডারিও মারেন। কিন্তু আর কেউ মধ্যপ্রদেশ মহিলা দলের বোলিং আক্রমণের সামান্যতম জাবও দিতে পারেননি। অতিরিক্ত ৩ রানেও তাদের স্কোর দুই অঙ্কের ঘরে পৌঁছায়নি।
মধ্যপ্রদেশের ৭ বোলারের মধ্যে ১ জন ছাড়া বাকিরা সবাই উইকেট পান। তাদের স্ট্রাইক বোলার তরঙ্গ ঝা ৪ ওভারে ২ রান দিয়ে ৪ উইকেট নেন।
এই নিয়ে পর পর দুই ম্যাচে মিজোরাম ব্যাটিং ব্যার্থতায় ভুগল এর আগে গত বুধবার (২০ ফেব্রুয়ারি), কেরল মহিলা দলের বিরুদ্ধে তারা ২৪ রানে অলআউট হয়েছিল। সেই ম্যাচও ১০ উইকেটে হারতে হয়।












Click it and Unblock the Notifications