বিশ্বের সব ক্রিকেট ম্যাচই স্ক্রিপটেড! বাইশ গজ অনেকটা সিনেমার মতো! বিস্ফোরক দাবি বুকির

বিশ্বের সব ক্রিকেট ম্যাচই স্ক্রিপটেড! বাইশ গজ অনেকটা সিনেমার মতো! বিস্ফোরক দাবি বুকির

কোনও ক্রিকেট ম্যাচই নাকি ১০০ শতাংশ সততার সঙ্গে খেলা হয় না! বিশ্বের সব ক্রিকেট ম্যাচেই নাকি ফিক্সিং হয়! করোনা লকডাউনের কারণে বিশ্বে ক্রিকেটে এখন তালা ঝুলছে। এই পরিস্থিতির মাঝে ভাইরাসের থাবায় ক্রিকেট নিয়ে যখন গভীর সংকট তখন ফিক্সিং কাণ্ডের পাণ্ডা সঞ্জীব চাওলা বাইশ গজের সব ম্যাচেই চিত্রনাট্যের মতো সাজানো বলে বিস্ফোরক দাবি করলেন।

সঞ্জীবের নামে মামলা

সঞ্জীবের নামে মামলা

কিছুদিন আগে বিদেশ থেকে সঞ্জীবকে দেশে ফিরিয়েছে দিল্লি পুলিশ।এরপর জুয়াড়ির নামে আদালতে মামলা চলছে। করোনার কারণে ম্যারাথন লকডাউনে আদালত বন্ধ থাকায় পরিস্থিতির সুযোগ নিয়ে সঞ্জীব চাওলা জামিন পেয়ে যান।

সঞ্জীবের দাবি

সঞ্জীবের দাবি

বিশ্বের সব ক্রিকেট ম্যাচই স্ক্রিপটেড! এমন বিস্ফোরক দাবি করেছেন জুয়াড়ি সঞ্জীব চাওলা। সঞ্জীব বলেন, 'ক্রিকেট অনেকটা সিনেমার মতো। দর্শক যা দেখছে পুরোটাই কোনও পরিচালক সেটা পরিচালনা করেছে। সিনেমায় যেমন পরিচালকই সব, এখানেও মাঠের বাইরে অদৃশ্য পরিচালকই ম্যাচ নিয়ন্ত্রণ করে।'

সঞ্জীব আরও বলেন

সঞ্জীব আরও বলেন

বুকি সঞ্জীব আরও বলেন, 'ফিক্সিং ছাড়া পৃথিবীতে কোনও ক্রিকেট ম্যাচ হয় না। যেহেতু ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে মাফিয়ারা সরাসরি জড়িত থাকে তাই ক্রিকেটারদের প্রাণসংশয়েরও আশঙ্কা থাকে।'

বহু চেষ্টায় ব্রিটিশ যুক্তরাষ্ট্র থেকে ভারতে সঞ্জীব

বহু চেষ্টায় ব্রিটিশ যুক্তরাষ্ট্র থেকে ভারতে সঞ্জীব

২০০০ সালের ম্যাচ গড়াপেটার ঘটনায় প্রধান অভিযুক্ত সঞ্জীব চাওলা। তিনি নিজে গড়াপেটার সঙ্গে যুক্ত থাকার কথা মেনেও নিয়েছেন। তাঁকে দীর্ঘদিন ধরে দেশে ফেরানোর চেষ্টার পর ২০২০ সালে দিল্লি পুলিশ সঞ্জীবকে দেশে ফেরাতে পারে। নিজের বক্তব্যে সঞ্জীব শেষটায় জুড়েছেন, 'ক্রিকেট বেটিংয়ে সঙ্গে সিন্ডিকেট বা মাফিয়ারা যুক্ত, তারা বিপজ্জনক। তাই এর চেয়ে বেশি কথা বলা যাবে না। এতে প্রাণ সংশয় থেকে যাবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+