ফের একজন ইংরেজ ভারতের গর্ব কেড়ে নেবে, জানেন কে চ্যালেঞ্জের মুখে

ভারতীয় ক্রিকেটের ভগবানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন অ্যালিস্টার কুক 

সচিনকে তাড়া করছেন অ্যালিস্টার কুক। এমনকি নাকি সচিনের করা টেস্ট রানের রেকর্ডও ভেঙে দেবেন ইংলিশ এই ক্রিকেটার। এমনটাই বলছে ক্রিকেটের ওয়াকিবহাল মহল। আসলে দুরন্ত ফর্মে রয়েছেন অ্যালিস্টার কুক। তাঁর টেস্ট রান ১১৫৮৬। এদিকে সচিনের রান ১৫,৯২১। কিন্তু সচিনের পর রানের দৌড়ে ছিলেন তা সে পন্টিং থেকে শুরু করে সঙ্গকারা সকলেই খেলা ছেড়ে দিয়েছে। তালিকার ন নম্বরে থাকা ইংলিশ ব্যাটসম্যানই একমাত্র খেলছেন। তাই তিনি টপকে যেতে পারেন সচিনকে। তবে দিল্লি যে এখনও অনেক দূর সে তো আর বলতে হবে না।

ফের একজন ইংরেজ ভারতের গর্ব কেড়ে নেবে, জানেন কে চ্যালেঞ্জের মুখে

এদিকে সচিনকে টপকানো অনেক দূর হলেও অ্যালিস্টার কুক খুব শিগগিরই বিরাট কোহলিকে টপকে যাবেন আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দিন-রাতের টেস্টে কুক যেভাবে ২৪৩ রানের ইনিংস খেলেছেন, তাতে তিনি ৬ পয়েন্ট পেয়েছেন। এর আগে ২০১৩ সালে টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথম ৫ জনের মধ্যে ছিলেন কুক। এই মুহূর্তে কুক ৮ পয়েন্টে পিছিয়ে আছেন বিরাট কোহলির থেকে। এই ফর্মে খেলতে পারলে ইংরেজ ব্যাটসম্যান কুক যে বিরাট কোহলিকে টপকে যাবেন, এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে অনেক সমালোচকদের মুখে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+