মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার সিরিজ হার বাংলাদেশের, টি২০ বিশ্বকাপের আগে হুঙ্কার ছাড়লেন আলি খান
USA vs Bangladesh T20Is: টি২০ বিশ্বকাপের আগে বিপর্যস্ত বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে প্রথম ২টি ম্যাচ হেরে টি২০ সিরিজে লজ্জার পরাজয়ের সম্মুখীন নাজমুল হোসেন শান্তর দল।
টেস্ট-খেলিয়ে দেশের বিরুদ্ধে এই প্রথম কোনও সিরিজ জয় আত্মবিশ্বাস বাড়াল মোনাক প্যাটেলের নেতৃত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্রের। তারপরই টি২০ বিশ্বকাপের আগে হুঙ্কার ছাড়লেন পেসার আলি খান।

প্রাইরি ভিউয়ে প্রথম টি২০ আন্তর্জাতিকটি ৩ বল বাকি থাকতে ৫ উইকেটে জিতেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এই দলে একঝাঁক প্রবাসী ভারতীয় রয়েছেন। ম্যাচের সেরা হয়েছিলেন হরমীত সিং। গতকাল মার্কিন যুক্তরাষ্ট্র ছয় রানে জয় ছিনিয়ে নিল।
আমেরিকাকে ৬ উইকেটে ১৪৪ রানে থামিয়েও জিততে পারল না বাংলাদেশ। ইউএসএ অধিনায়ক মোনাক প্যাটেল ৩৮ বলে ৪২ রান করেছিলেন। অ্যারন জোন্স ৩৫ ও স্টিভেন টেলর ৩১ রান করেন। নিউজিল্যান্ডের প্রাক্তনী কোরে অ্যান্ডারসন এবার আমেরিকার হয়ে টি২০ বিশ্বকাপ খেলবেন। তিনি গতকাল করেন ১১।
USA WIN THE SERIES 2-0! WHAT A HISTORIC MOMENT! 🇺🇸🔥
— USA Cricket (@usacricket) May 23, 2024
Stay tuned for the final match of the series on May 25th! 🏏#USAvBAN pic.twitter.com/CuRACXwd21
শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন নেন তিনটি করে উইকেট। জবাবে খেলতে নেমে ১৯.৩ ওভারে বাংলাদেশ অল আউট হয়ে যায় ১৩৮ রানে। শান্ত ৩৬, শাকিব আল হাসান ৩০, তৌহিদ হৃদয় ২৫ ও তানজিদ হাসান ১৯ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের রান পাননি।
৯২ রানে পড়েছিল চতুর্থ ও ১০৬ রানে পড়ে পঞ্চম উইকেট। ষষ্ঠ ও সপ্তম উইকেটের পতন ১২৪ রানে। অষ্টম উইকেট ১২৫, নবম উইকেট ১৩২ রানে পড়ে। আলি খান ৩.৩ ওভারে ২৫ রানের বিনিময়ে তিন উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হন। সৌরভ নেত্রভালকর ও শ্যাডলি ভ্যান শাল্কউইক ২টি করে উইকেট দখল করেন। জসদীপ সিং ও কোরে অ্যান্ডারসন নেন ১টি করে উইকেট।
এই সিরিজ জয় যে ফ্লুক নয়, তা টি২০ বিশ্বকাপে দেখাতে মরিয়া মার্তিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে আপাতত সিরিজ হোয়াইটওয়াশ এড়াতে হবে। আলি খানের কথায়, আমরা সকলেই ক্ষুধার্ত, যাদের সামনে পাব তাদেরই খেতে প্রস্তুত। আমাদের দলে যথেষ্ট ভারসাম্য রয়েছে। প্রত্যেক ক্রিকেটারই সাফল্য পেতে ক্ষুধার্ত। আমি নিশ্চিত টি২০ বিশ্বকাপেও অঘটন ঘটাতে পারব।
শাকিবের উইকেটটিই ম্যাচের টার্নিং পয়েন্ট। ১৮তম ওভারের প্রথম বলে শাকিবকে ফেরানোর পর তৃতীয় বলে তানজিম হাসান শাকিবকে ফেরান আলি খান। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। আলি প্রথম ম্য়াচে পেয়েছিলেন ১ উইকেট। চোট সারিয়ে মাঠে ফিরে নিজের পারফরম্য়ান্সে তিনি সন্তুষ্ট। তাঁর কথায়, প্রথম ১০ দলের বিরুদ্ধে খেলার সুযোগ পেলে আমাদের পারফরম্যান্স আরও উন্নত হবে।












Click it and Unblock the Notifications