আইপিএলে চমক এবার আমেরিকার ক্রিকেটার, কেকেআরের আলি খানকে নিয়ে ৫ তথ্য
আইপিএলে চমক এবার আমেরিকার ক্রিকেটার, কেকেআরের আলি খানকে নিয়ে ৫ তথ্য
হ্যারি গার্নির পরিবর্ত হিসেবে আলি খানকে দলে নিল কেকেআর। আসন্ন মরসুমে ডানহাতি এই পেসারকে নাইট জার্সিতে দেখা যেতে চলেছে। কাঁধের চোটের জন্য আমিরশাহীতে আইপিএল শুরুর আগে গত মরসুমের স্লগ ওভার স্লেশালিস্ট হ্যারি গার্নি দল থেকে ছিটকে যান। সেপ্টেম্বরের তাঁর কাঁধের অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। তাই বেশ কিছুদিন ধরেই গার্নির পরিবর্ত খুঁজছিল কেকেআর। শেষ পর্যন্ত তাঁদেরই ত্রিনবাগো নাইট রাইডার্স দলের চ্যাম্পিয়ন বোলারকে দলে নিল ম্যানেজমেন্ট। দলের সঙ্গে যোগ দিতে চলা ডানহাতি পেসার সম্পর্কে একনজরে ৫ তথ্য।

তথ্য ১
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জন্ম আলি খানের। ১৮ বছর বয়সে পরিবারের সঙ্গে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন। ২৯ বছরের ক্রিকেটার অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। সেদেশের হয়ে ক্রিকেট খেলেন।

তথ্য ২
আইপিএল ২০২০-র সেরা চমক এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার। ১৩ বছরের ইতিহাসে এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও ক্রিকেটার খেলতে চলেছেন।

তথ্য ৩
নাইট জার্সিতে এর আগেও খেলেছেন আলি খান। চ্যাম্পিয়নও হয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের সিপিএল ফ্র্যাঞ্চাইজি ত্রিনবাগো নাইট রাইডার্স দলের হয়ে খেলেছেন আলি খান। ২০১৮ ও ২০২০ সালে দলের হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন এই ক্রিকেটার।

তথ্য ৪
সব ধরনের টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা মিলিয়ে আলি খান ৩৬ ম্যাচে ৩৮টি উইকেট পেয়েছেন। প্রসঙ্গত মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে ১ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ডানহাতি। ২০১৯ সালে পাপুয়া নিউগিনির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে ৫ ওভারে ২৩ রান খরচে আলি খান ১টি উইকেট নেন।

তথ্য ৫
সিপিএলে খেলার পাশাপাশি পাকিস্তান সুপার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও গ্লোবাল কানাডা লিগেও খেলেছেন আলি খান। পিএসএলে করাচি কিংস, বিপিএলে খুলনা টাইটনস, সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্স, টি-২০ কানাডা লিগে ভ্যাঙ্কুভার নাইটস দলের হয়ে খেলেছেন ডানহাতি।












Click it and Unblock the Notifications