ইডেনে আকাশ-মুকেশ জুটির দাপট, বেসামাল ঝাড়খণ্ড! রঞ্জি কোয়ার্টার ফাইনালের প্রথম দিনই রাশ বাংলার হাতে

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলার বিরুদ্ধে ঝাড়খণ্ডের প্রথম ইনিংস শেষ ১৭৩ রানে। ভারতীয় টি ২০ দল থেকে সোজা বাংলা দলে যোগ দিয়ে মুকেশ কুমার নিলেন তিন উইকেট। চার উইকেট নিয়েছেন আকাশ দীপ।

ইডেনে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে প্রথম দিনেই বাংলার হাতে ম্যাচের রাশ এনে দিলেন বোলাররা। বিশেষ করে আকাশ দীপ ও মুকেশ কুমার। টস জিতে আজ বিরাট সিংয়ের ঝাড়খণ্ডকে ব্যাট করতে পাঠান বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। প্রথম দিনে ৬৬.২ ওভারে ১৭৩ রানেই শেষ ঝাড়খণ্ড।

রঞ্জি কোয়ার্টার ফাইনালের প্রথম দিনই রাশ বাংলার হাতে

(ছবি- সিএবি মিডিয়া)

৫.৩ ওভারে কুমার দেওব্রত (২১ বলে ৮)-কে বোল্ড করে দেন আকাশ দীপ। ১০ রানে প্রথম উইকেট হারায় ঝাড়খণ্ড। ১১.৫ ওভারে ফেরেন অপর ওপেনার আর্যমান সেন, ৩০ বলে ৪ রান করে তিনিও আকাশের শিকার। ৩১ রানে দ্বিতীয় উইকেট পড়ার পর যথাক্রমে ৫৬ ও ৫১ রানে তৃতীয় ও চতুর্থ উইকেট হারায় ঝাড়খণ্ড। বিরাট সিংকে বোল্ড করে দেন আকাশ ঘটক, ঝাড়খণ্ড অধিনায়ক ২৪ বলে ৬ রান করেন। অনুকূল রায় (১৩ বলে ৪)-এর উইকেটটি তুলে নেন মুকেশ কুমার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি ২০ দলে থাকলেও মুকেশকে রঞ্জি খেলার জন্য ছেড়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। ৩২ ওভারে ৭৭ রানে পড়ে পঞ্চম উইকেট। কুমার কুশাগ্র ২৭ বলে ৪ রান করে আকাশের তৃতীয় শিকার।

এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ১৭৩ রানে শেষ হয় ঝাড়খণ্ডের প্রথম ইনিংস। পঙ্কজ কুমার ৩৩ বলে ২১, সুপ্রিয় চক্রবর্তী ২৪ বলে ৬, শাহবাজ নাদিম ৪১ বলে ১০, রাহুল শুক্লা ৫ বলে ০ ও আশিস কুমার ৮ বলে ১২ রান করেন। তিনে নামা কুমার সুরজ ১৭৫ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন। তিনি ১০টি বাউন্ডারি মেরেছেন।

এদিন মাঠে বসে খেলা দেখেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার বোলারদের মধ্যে সফলতম আকাশ দীপ। দুরন্ত ফর্ম অব্যাহত রেখে তিনি ২১ ওভারে ৫টি মেডেন-সহ ৬২ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেন। মুকেশ কুমার ও ঈশান পোড়েল দুই প্রান্ত থেকে নতুন বলে বোলিং শুরু করেছিলেন। মুকেশের ২১.২ ওভারে ৩টি মেডেন, তিনি ৬১ রান খরচ করে নেন তিন উইকেট। ঈশান পোড়েলের বোলিং ফিগার ১৬ ওভার ৫ মেডেন ২৬ রানের বিনিময়ে ১ উইকেট। ২টি মেডেন-সহ ৭ ওভারে ১৫ রান দিয়ে ১টি উইকেট নেন আকাশ ঘটক। শাহবাজ আহমেদকে এদিন বোলিং করতে হয়নি। এদিন ভালো ক্যাচ ধরেন উইকেটকিপার অভিষেক পোড়েল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+