Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ম্যাঞ্চেস্টার বিমানবন্দরে হেনস্থার শিকার ওয়াসিম আক্রম! নিন্দায় ক্রিকেট মহল

ম্যাঞ্চেস্টার বিমানবন্দরে হেনস্থার শিকার ওয়াসিম আক্রম! নিন্দায় ক্রিকেট মহল

ইংল্য়ান্ডের ম্যাঞ্চেস্টার বিমানবন্দরে তাঁকে অপদস্থ ও হেনস্থা করার অভিযোগ আনলেন পাকিস্তানের বোলিং লেজেন্ড ওয়াসিম আক্রম। ঘটনাকে লজ্জাজনক বলেও আখ্যা দিয়েছেন সুইং-র সুলতান।

ম্যাঞ্চেস্টার বিমানবন্দরে হেনস্থার শিকার ওয়াসিম আক্রম! নিন্দায় ক্রিকেট মহল

প্রাথমিক ভাবে জানা গেছে, ক্রিকেট বিশ্বকাপে ধারাভাষ্য দিতে গিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। বিশ্বকাপ শেষ হওয়ার পর ব্যক্তিগত কাজে কিছুদিন ম্যাঞ্চেস্টারে কাটান আক্রম। মঙ্গলবার পাকিস্তানের উড়ান ধরতে ম্য়াঞ্চেস্টার বিমানবন্দরে যান পাক ক্রিকেট লেজেন্ড। কিন্তু বিমানবন্দরের কর্মী ও নিরাপত্তা রক্ষীরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওয়াসিম আক্রমের।

পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, ডায়াবেটিসে আক্রান্ত হওয়ায় তিনি বিশ্বের যে প্রান্তেই যান, সঙ্গে ইনসুলিনের ব্যাগ নিয়ে যান। কিন্তু ম্যাঞ্চেস্টার বিমানবন্দরের কর্মীরা চেকিং-র নামে তাঁর ইনসুলিনের ব্যাগ থেকে সবকিছু বের করে দেয় বলে অভিযোগ আক্রমের। ইনসুলিনের শিশিগুলো আলাদা করে প্ল্যাস্টিকে মুড়ে সরিয়ে নেওয়ার পাশাপাশি বিমানবন্দরের কর্মীরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ। টুইটারে এ ব্যাপারে পোস্টও করেন ক্ষুব্ধ আক্রম। ঘটনার নিন্দায় সরব ক্রিকেট মহল।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Very disheartened at Manchester airport today,I travel around the world with my insulin but never have I been made to feel embarrassed.I felt very humiliated as I was rudely questioned & ordered publicly to take my insulin out of its travel cold-case & dumped in to a plastic bag <a href="https://t.co/UgW6z1rkkF">pic.twitter.com/UgW6z1rkkF</a></p>— Wasim Akram (@wasimakramlive) <a href="https://twitter.com/wasimakramlive/status/1153622057869074433?ref_src=twsrc%5Etfw">July 23, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

উল্লেখ্য ১৯৯৭ সাল টাইপ এক ডায়াবেটিসে ভুগছেন পাকিস্তানের বোলিং লেজেন্ড ওয়াসিম আক্রম। তারপর থেকে দিনে একাধিকবার তাঁকে ইনসুলিন নিতে হয়। তা সত্ত্বেও কেবল মনের জোরে ১০৪টি টেস্ট ও ৩৫৬টি ওয়ান ডে ম্যাচে যথাক্রমে ৪১৪ ও ৫০২টি উইকেট নেন ওয়াসিম আক্রম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+