Ranji Trophy: রঞ্জিতে ৯ উইকেট নিলেন হাওড়ার আকাশ, কর্মীর কৃতিত্বে গর্বিত কলকাতা মেট্রো

রঞ্জি ট্রফিতে একদিকে যখন বাংলার হতাশাজনক পারফরম্যান্স তখন অন্যদিকে বল হাতে জ্বলে উঠলেন এক বাংলারই ক্রিকেটার। তবে বাংলার জার্সিতে নয় হাওড়ার আকাশ পাণ্ডে রেলওয়েজের হয়ে বল হাতে বিস্ফোরণ ঘটালে‌ন। চলতি রঞ্জিতে জলজ সাক্সেনার মতোই এক ইনিংসে ৯ উইকেট নেওয়ার নজির গড়েছেন আকাশও।

সম্প্রতি গোয়ার বিরুদ্ধে ম্যাচে হাওড়ার ক্রিকেটার আকাশ রেলওয়েজের হয়ে চমকপ্রদ পারফরম্যান্স করে নজর কেড়েছেন। বল হাতে এক ইনিংসে ৯ উইকেট নিয়ে শুধু দলকেই জেতালেন না, একইসঙ্গে গর্বিত করলেন কলকাতা মেট্রোকেও। কিন্তু কীভাবে? এখানেই কাহানি মে টুইস্ট।

 Akash Pandey

আকাশ পান্ডে শুধু একজন ক্রিকেটার নন তিনি কলকাতা মেট্রো রেলে র কর্মী। রঞ্জি ট্রফি টুর্নামেন্টে রেলওয়ের হয়ে খেলা গোয়ার বিরুদ্ধে এক ইনিংসে নয় উইকেট নিয়ে ইতিহাস তৈরি করেছেন। সুরাটের লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে গোয়ার বিরুদ্ধে এলিট-সি গ্রুপে রেলওয়েজের হয়ে আকাশ এক ইনিংসে ৯টি উইকেট নিয়েছেন।

গোয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ২৬.২ ওভার বল করে ৫টি মেডেন সহ ৭১ রান দিয়ে ৯ উইকেট তুলে নেন আকাশ পাণ্ডে। তাঁর এই আগুনে বোলিংয়ের সুবাদে রেলওয়েজ গোয়াকে ৬৩ রানে হারিয়েছে। ৯ উইকেট নেওয়ার বিরল কৃতিত্বের অধিকারী এখন হাওড়ার এই তাঁর বোলিংয়ের ফলে গুরুত্বপূর্ণ এলিট গ্রুপ পর্বের ম্যাচে গোয়ার বিরুদ্ধে ৬৩ রানের জয় পেয়েছে রেলওয়েজ।

গোয়ার বিরুদ্ধে ম্যাচে প্রথম ইনিংসেও ২৩ ওভার বল করে ৬টি মেডেনসহ ৪ উইকেট নেন আকাশ। দুই ইনিংস মিলিয়ে ১৩ উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। এলিট সি গ্রুপের চার নম্বরে রয়েছে রেলওয়েজ। এখনও অবধি ৬ ম্যাচে ১৮ পয়েন্ট রয়েছে রেল।

আকাশ ২০১৯ সাল থেকেই মেট্রো রেলের ফায়ার ডিপার্টমেন্টের একজন কর্মী এবং হাওড়ার বাসিন্দা, একজন বাঁহাতি স্পিনার এবং পূর্বে অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টে বাংলার প্রতিনিধিত্ব করেছেন।
শ্রী পি উদয় কুমার রেড্ডি, মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার একটি বার্তায় উল্লেখ করেছেন আকাশের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আকাশকে অভিনন্দন জানিয়েছেন এবং তার ভবিষ্যতের সমস্ত ম্যাচের জন্য শুভকামনা জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+