Shreyas Iyer: বিসিসিআইকে অন্ধকারে রেখেই কেকেআর শিবিরে শ্রেয়স, চরম ক্ষুব্ধ মুখ্য নির্বাচক নিলেন কঠোর ব্যবস্থা
ভারতীয় ক্রিকেটে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এখন দুই ক্রিকেটার ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়ার। দুই ক্রিকেটারই বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন। ঈশানের মতোই ক্রমশ পরিস্থিতি জটিল হয়ে উঠছে শ্রেয়েসর ক্ষেত্রেও। শনিবার শ্রেয়সের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ যাওয়ার জন্য আরও একটি চাঞ্চল্যকর কারণ প্রকাশ্যে এল।
আগামী ১৫ মার্চ থেকে ইডেনে কেকেআর দলের মূল পর্বের অনুশীলন শুরু হবে। তার আগে মুম্বইয়ে কেকেআর অ্যাকাডেমিতে বসেছে প্রাথমিক শিবির। সেখানে দেশীয় ক্রিকেটারদের সঙ্গে অংশ নেন অধিনায়ক শ্রেয়সও। বিসিসিআইকে না জানিয়ে কেকেআর শিবিরে যোগ দেওয়ায় শ্রেয়স নিজের বিপদ ডেকে আনেন।

ভারতীয় টিম ম্যানেজমেন্টকে না জানিয়ে এ ভাবে শ্রেয়সের কেকেআরের অ্যাকাডেমিতে যাওয়া ভালোভাবে নেননি বিসিসিআই নির্বাচক প্রধান অজিত আগরকর। শোনা গিয়েছে, কেকেআর শিবিরে যোগ দেওয়ার ফলেই বোর্ডের চুক্তি থেকে বাদ পড়েছেন।
যদিও কেকেআর শিবিরে থাকা এক সূত্ অবশ্য জানিয়েছেন, 'প্রথমে ৬০ বল খেলার পরেই পিঠে ব্যথা হচ্ছিল শ্রেয়স। সেই কাজ করতেই গিয়েছিল। এখন প্রত্যেক সেশনে ২০০টা বল খেলছে। তিন সপ্তাহের মধ্যে পেশির ওজন তিন কিলো বেড়েছে।’ গত মরশুমে চোটের জন্য আইপিএল খেলতেই পারেননি শ্রেয়স।
রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে খেলেননি শ্রেয়স। মুম্বইয়ের মুখ্য নির্বাচক রাজু কুলকার্নিকে তাঁর পিঠের সমস্যার কথা জানিয়েছিলেন। কিন্তু তিনি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এই নিয়ে কোনও রিপোর্ট দেননি। একইসঙ্গে তিনি জানাননি যে এনসিএ স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিনের প্রধান নীতীন প্যাটেল যে ইমেল মারফত জানিয়েছেন শ্রেয়স ফিট, সে কথাও জানাননি।
এদিকে রঞ্জি ট্রফিতে ভালো পারফরম্যান্স করছেন কেকেআর ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার। আসন্ন আইপিএলে কি নিয়মিত বোলিংয়ে দেখা যাবে ভেঙ্কটেশ আইয়ারকে? ইঙ্গিত তেমনই। কোচ চন্দ্রকান্ত সেভাবেই রঞ্জি ট্রফির ম্যাচে তাঁকে তৈরি করছেন। সেমিফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচে ১১ ওভার বোলিং করানো হয়েছে তাঁকে। ২৮ রান দিয়ে ২ উইকেটও নিয়েছেন ভেঙ্কটেশ।












Click it and Unblock the Notifications