IND vs ENG: সিরিজের বাকি তিন ম্যাচে খেলবেন কোহলি? দ্বিতীয় টেস্টের মধ্যেই পাওয়া গেল বিরাট আপডেট
ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট ম্যাচ থেকে নিজেক সরিয়ে নিয়েছিলেন বিরাট কোহলি। গত ২২ জানুয়ারি বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল কোহলি ব্যক্তিগত কারণে সরেছেন ম্যাচ থেকে।এবার সিরিজের বাকি ম্যাচগুলিতে কী খেলতে দেখা যাবে কিং কোহলিকে? বিশেষ করে শনিবার বিরাটের ঘনিষ্ঠ বন্ধু এবি ডি ভিলিয়ারর্সের ঘোষণা পর থেকেই জল্পনার মাত্রা বৃদ্ধি পেয়েছে।
রাজকোটে তৃতীয় টেস্টে কিং কোহলিকে দল পাবে কিনা, সেটিও জানা যায়নি বোর্ডের তরফ থেকে। তবে সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুসারে বিরাটের সঙ্গে মুখ্য নির্বাচক অজিত আগারকর সহ বোর্ডের কয়েকজন শীর্ষস্তরের কর্তাই যোগাযোগ রাখছেন। বিরাট সিরিজের বাকি তিন টেস্টে খেলবেন কিনা তা এখনও চূড়ান্ত নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা জানিয়েছেন, 'সবার আগে পরিবারকে প্রাধান্য দেওয়া হবে,আগেই বিসিসিআই বিবৃতি দিয়ে জানিয়েছিল । কোহলির ক্ষেত্রে এখনও সেই নীতি বজায় রয়েছে। ও যদি পরিবার সামলে খেলার মতো পরিস্থিতির মধ্যে থাকে তাহলেই সিরিজের বাকি ম্যাচগুলোতে ওকে খেলতে দেখা যাবে।"
তবে রাজকোটে তৃতীয় টেস্ট ম্যাচে দলে ফিরতে পারেন কেএল রাহুল। তাঁর চোট খুব একটা গুরুতর নয় ফলে তৃতীয় টেস্ট শুরুর আগেই ফিট হয়ে উঠবেন কর্ণাটকী তারকা। এমনটাই আশা করা হচ্ছে।
তবে রবীন্দ্র জাদেজাকে কেন্দ্র করে একটা আশঙ্কা তৈরি হয়েছে। তারকা অলরাউন্ডারের হ্যামস্ট্রিংয়ের চোট এখনও সারেনি। সূত্র মারফত জানা গিয়েছে যে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করতে থাকা জাড্ডুর বাকি তিন টেস্টে খেলার সম্ভাবনা খুবই কম।
বিরাট কোহলি দ্বিতীয়বারের জন্য বাবা হতে চলেছেন বলে অনেকদিন ধরে জল্পনা চলছে সংবাদমাধ্যমে। অনুষ্কা শর্মার বেবি বাম্প আড়ালের জন্য বিশেষ পোশাক ব্যবহার করা সেই চর্চায় ইন্ধন জোগায়। যদিও এখনও এই বিষয় নিয়ে বিরাট বা অনুষ্কা কিছুই জানাননি।
এবিডি তার ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে বিরাটকে নিয়ে বলেছেন, "এই মুহূর্তে আমি এটাই বলবো যে বিরাট একেবারে ঠিক আছে। বিরাট আর অনুস্কা দুজনে অভিভাবক হতে চলেছে। তাই ও নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে, ওই জন্যই ও প্রথম দুটো টেস্টে খেললো না। আমি পাকাপাকিভাবে আর কিছু জানাতে চাই না। ওকে আমি দ্রুত মাঠে দেখতে চাই।"
IND vs ENG: ফেলুদা হয়ে উঠলেন অশ্বিন, মগজাস্ত্রকে ব্যবহার করেই ছন্দ নষ্ট করলেন অ্যান্ডারসনের
তৃতীয় টেস্ট হবে রাজকোটে। খেলা শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে। ২৩ ফেব্রুয়ারি থেকে চতুর্থ টেস্ট শুরু রাঁচীতে। সিরিজ়ের শেষ টেস্ট হবে ৭ মার্চ থেকে। খেলা হবে ধর্মশালায়। ১১ মার্চ সিরিজ শেষ হওয়ার কথা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications