তৃতীয় টেস্টে কি রোহিত ফিরছেন? মেলবোর্নে সিরিজে ফিরে কী আপডেট দিলেন রাহানে
তৃতীয় টেস্টে কি রোহিত ফিরছেন? মেলবোর্নে সিরিজে ফিরে কী আপডেট দিলেন রাহানে
নেই বিরাট, নেই শামি! অ্যাডিলেডে ৩৬ রানের মহাবিপর্যয়ের পরই শামির কব্জির হাড়ে চিড় ধরার রিপোর্ট হাতে আসে। অন্যদিকে নতুন বছরে বাবা হচ্ছেন বিরাট, তাই বোর্ডের কাছে আগেই সিরিজের প্রথম টেস্ট খেলে দেশে ফিরে আসার আবেদন জানিয়ে রেখেছিলেন। কোহলি-শামির অনুপস্থিতি সঙ্গে চোটের কারণে রোহিত-ইশান্তের অভাব! চর্তুমুখী এই ধাক্কা সামলে ভারতের সিরিজে প্রত্যাবর্তন নিয়ে অনেক প্রশ্ন চিহ্ন ছিল। সেখানে দাঁড়িয়ে ব্যাটে ১১২ রানের অনবদ্য ইনিংস খেলে অজিদের জবাব রাহানের। সেই সঙ্গে নেতৃত্বে চমক দিয়ে চার দিনেই অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করে ভারতকে সিরিজে ফেরালেন রাহানে।

হিটম্যানকে নিয়ে আপডেট দিলেন অজিঙ্ক
রাহানের এমন সাফল্যে সিরিজে প্রত্যাবর্তনের পর এবার সিরিজ জেতার জন্য স্বপ্ন দেখছে ভারত। আর সেখানেই বড় ভূমিকা হতে পারেন রোহিত শর্মা। এবার হিটম্যানকে নিয়ে বড় আপডেট দিলেন অজিঙ্ক।

কী বললেন অধিনায়ক
আইপিএলে মাঝে হ্যামস্ট্রিংয়ের চোট। যে চোট নিয়ে দীর্ঘ ধোঁয়াশার পর ফিটনেস টেস্ট পাশ করার রোহিত অস্ট্রেলিয়ার বিমানের টিকিট পেয়েছেন। এবার তাঁকে তৃতীয় টেস্ট থেকে কি ভারতীয় দলে দেখা যাবে? সেই প্রশ্নেরই এবার উত্তর দিয়ে গেলেন রাহানে।

রোহিতকে নিয়ে কোন আশার কথা শোনালেন রাহানে
মেলবোর্নে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারানোর পর, রোহিতকে নিয়ে ভারত অধিনায়ক রাহানে আশার কথা শুনিয়েছেন। ম্যাচ জিতে রাহানে বলেন, 'রোহিতের দলে ফেরা নিয়ে আমরা দারুণ উত্তেজিত। রোহিতকে দলে পেতে আমরা মুখিয়ে রয়েছি। ওর সঙ্গে কালই আমার কথা হয়েছে। রোহিত দলে যোগ দেওয়ার জন্য অপেক্ষায় প্রহর গুনছেন।'

রোহিতের পোস্ট
অন্যদিকে অজিভূমে পৌঁছে গেলেও হিটম্যান এখনও প্রস্তুতিতে নামতে পারেননি। ৭ জানুয়ারি থেকে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে সিডনিতে তৃতীয় টেস্ট রয়েছে। ভারত থেকে রোহিত সরাসরি তাই সিডনিতে পৌঁছন। তবে অস্ট্রেলিয়ায় করোনা নিয়ন্ত্রণে হার্ড কোয়ারেন্টাইন রয়েছে। তাই অজিভূমে পৌঁছে হিটম্যানকে ১৪ দিনের নিভৃতবাসে থাকতে হয়েছে। তবে ভালো খবর বুধবার রোহিতের কোয়ারেন্টাইন পর্ব শেষ হওয়ার কথা রয়েছে। হিটম্যান তাঁর ইনস্টাগ্রাম পোস্টে সেই ইঙ্গিত দিয়েছেন।












Click it and Unblock the Notifications