ছন্দ হারানোর কারণ ব্যখ্যা ধরতে গিয়ে রাহানের তুনে আনলেন বিতর্কিত ভাবে তাঁকে ওডিআই দল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গ

'ভারতের হয়ে লাগাতার ওডিআই খেলছিলাম এবং পারফর্মও করছিলাম কিন্তু হঠাৎই একদিনের দল থেকে বাদ দেওয়া হয় আমায়'

প্রত্যাশা মতো পারফর্ম না করতে পারার কারণ তুলে ধরলেন অজিঙ্ক রাহানে। তিনি জানিয়েছেন, শুধুমাত্র একটা ফরম্যাটে খেলার জন্য এবং কোভিড মহামারির কারণে ঘরোয়া ক্রিকেট দীর্ঘদিন বন্ধ থাকার কারণে প্রস্তুতি নিতে সমস্যায় পড়েছেন তিনি এবং এই কারণেই আন্তর্জাতিক পর্যায়ে ব্যাটে রান পাচ্ছেন না তিনি।

ছন্দ হারানোর কারণ ব্যখ্যা ধরতে গিয়ে রাহানের তুনে আনলেন বিতর্কিত ভাবে তাঁকে ওডিআই দল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গ

২০১৮ সালের পর থেকে মূলত টেস্ট ক্রিকেটের জন্য দলে সুযোগ পান রাহানে। কিন্তু দীর্ঘ দিন সেই ফরম্যাটেও তাঁর ব্যাটে রান নেই। সমর্থকেরা দাবি তুলেছেন রাহানের পরিবর্তে তরুন ক্রিকেটারদের সুযোগ দেওয়ার জন্য। রাহানে জানিয়েছেন, গত দুই মরসুম রঞ্জি ট্রফি আয়োজিত হয়নি। একজন যতই প্র্যাকটিস করুর তা ম্যাচ প্র্যাকটিসের পরিপূরক হতে পারে না। ব্যাকস্টেজ উইথ বোরিয়ায় রাহানে বলেন, "বিষয় হল যখন আপনি শেষ দুই-তিন বছর একটা ফরম্যাট খেলবেন, যেখানে রঞ্জি ট্রফি বা কোনও ঘরোয়া টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না তখন এই বিষয়গুলো নজরে রাখা উচিৎ কারণ আপনি ঘরে বসে রান করতে পারবেন না। "

৩৩-বছর বয়সী মুম্বইয়ের এই ক্রিকেটার আরও বলেন, "আপনি যতই প্র্যাকটিস করুন বা নেটে সময় কাটান তাতে আত্মবিশ্বাস বাড়ে না। ম্যাচে বেশি সময় কাটানোর ফলে এবং রান পেলেই আত্মবিশ্বাস বাড়ে।"

বিগত দুই-তিন বছর শুধু টেস্ট ক্রিকেটের দলে সুযোগ পেয়েছেন রাহানে। শেষ বার ২০১৮ সালে শেষ বার ভারতের হয়ে ওডিআই ক্রিকেট খেলেছিলেন রাহানে। শেষ বার ভারতের ওডিআই দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন রাহানে। ৫-১ ব্যবধানে সেই সিরিজ দিতেছিল ভারত।

পারফর্ম করা স্বত্ত্বেও জাতীয় দলের একদিনের স্কোয়াড লাগাতার বাদ পড়ার বিষয়টা ভাল ভাবে মেনে নিতে পারেননি। তিনি বলেছেন, "ওর আগে (ফেব্রুয়ারি ২০১৮) টিম ইন্ডিয়ার হয়ে লাগাতার ওডিআই সিরিজ খেলছিলাম আমি। আমার পারফরম্যান্সও ভাল ছিল। কিন্তু হঠাৎই আমায় দল থেকে বাদ দেওয়া হয়। আমি সেই বিষয়ে যেতে চাই না। আমার অতীতে ফিরে তাকাতে চাই না কিন্তু বাস্তব হয় আমি ২০১৪, ১৫, ১৬ এবং ১৭-এ ওডিআই ক্রিকেটে ভাল পারফর্ম করেছিলাম। ওডিআই এবং টেস্ট দুই ফরম্যাটেই ভাল যাচ্ছিল সময়টা। এর পর খুব বেশি ম্যাচ টাইম আমি পাইনি। এক একটা টেস্চ সিরিজের মধ্যে অনেক গ্যাপ থাকে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+