অধিনায়ক রাহানের রেকর্ডের ধারাকাছে নেই ধোনি-কোহলি-সৌরভ-পন্টিং!
অধিনায়ক রাহানের রেকর্ডের ধারাকাছে নেই ধোনি-কোহলি-সৌরভ-পন্টিং!
বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে শোচনীয় পরাজয়ের পর মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে প্রত্যাবর্তনের রণকৌশল তৈরি করছে ভারতীয় ক্রিকেট। দ্বিতীয় টেস্ট থেকে টিম ইন্ডিয়ার সঙ্গী হবেন না বিরাট কোহলিও। তাঁর অনুপস্থিতিতে অজিঙ্ক রাহানে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বের দায়িত্ব কেমন ভাবে সামলান, সে দিকে তাকিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব। তারই প্রেক্ষিতে রাহানের অধিনায়কত্ব রেকর্ডে চোখ ফেরানো যাক।

অধিনায়ক রাহানের টেস্ট রেকর্ড
এখনও পর্যন্ত মাত্র দুটি টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন অজিঙ্ক রাহানে। দুটি ম্যাচই জিতেছে টিম ইন্ডিয়া। তার মধ্যে একটি এসেছে অপেক্ষাকৃত কম শক্তিশালী আফগানিস্তানের বিরুদ্ধে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অধিনায়ক রাহানে
২০১৭ সালে ভারতে টেস্ট খেলতে এসেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছিল বিরাটের ভারত। সিরিজ আগেই জিতে নেওয়ায় শেষ ম্যাচে বিশ্রাম নিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। পরিবর্তে দলকে নেতৃত্ব দিয়েছিলেন অজিঙ্ক রাহানে। ধর্মশালার ওই ম্যাচ ৮ উইকেটে জিতেছিল ভারতীয় ক্রিকেট দল।

রাহানের একশো
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে একশো শতাংশ টেস্ট ম্যাচ জিতেছেন অজিঙ্ক রাহানে। এমন রেকর্ড কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলিরও নেই। রাহানের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন অস্ট্রেলিয় গ্রেট রিকি পন্টিং।

রাহানের টেস্ট কেরিয়ার
ভারতীয় ক্রিকেট দলের হয়ে এখনও পর্যন্ত ৬৬টি টেস্ট ম্যাচ খেলেছেন অজিঙ্ক রাহানে। ৪২.৪৫-এর গড়ে ৪২৪৫ রান এসেছে তাঁর ব্যাট থেকে। টেস্টে ১১টি শতরান ও ২২ অর্ধশতরান হাঁকিয়েছেন রাহানে।












Click it and Unblock the Notifications