সুখবর! বাবা হতে চলেছেন এই ভারতীয় ক্রিকেটার
বরাবরের চাপা, প্রচারের অন্তরালে থাকাই পছন্দ করেন। তাই তাঁর বাবা হতে চলার খবরটা আজকের সোশ্যাল মিডিয়ায় যুগেও চাউর হয়নি।
বরাবরের চাপা, প্রচারের অন্তরালে থাকাই পছন্দ করেন। তাই তাঁর বাবা হতে চলার খবরটা আজকের সোশ্যাল মিডিয়ায় যুগেও চাউর হয়নি। শেষ পর্যন্ত ফ্যানেদের সুখবরটা নিজেই দিলেন ভারতীয় টেস্ট দলের সহঅধিনায়ক অজিঙ্ক রাহানে।
|
সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতেই শুভেচ্ছার ঝড়
বুধবার সোশ্যাল মিডিয়ায় সন্তানসম্ভবা স্ত্রী রাধিকা ধোপাভকরের সঙ্গে ছবি পোস্ট করেন অজিঙ্ক। পারিবারিক অনুষ্ঠানে স্ত্রী'র সঙ্গে ছবি তুলেছেন রাহানে।
| |
২০১৪ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন
২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর ছোট বেলার বন্ধু রাধিকার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন রাহানে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে রাহানে
ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি। সামনে এবার ওয়েস্ট ইন্ডিজ সফর। সেই সফরে ভারতীয় টেস্ট দলে রয়েছেন অজিঙ্ক। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে দলের সহঅধিনায়কের দায়িত্বে থাকবেন রাহানে।












Click it and Unblock the Notifications