করোনা পরিস্থিতিতে বড় কাজ সেরে ফেললেন রাহানে, অশ্বিন স্বাগত জানালেন লকডাউনকে
এখনও অবধি যা ঠিক রয়েছে তাতে ২ জুন ভারত ইংল্যান্ডে রওনা হবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর ইংল্যান্ডের বিরুদ্ধে অগাস্ট থেকে সেপ্টেম্বর অবধি পাঁচ টেস্টের সিরিজ খেলবেন বিরাট কোহলিরা। এই দলে স্বাভাবিকভাবেই রয়েছেন অজিঙ্ক রাহানে ও রবিচন্দ্রন অশ্বিন।

ইংল্যান্ড সফরে রওনা হওয়ার আগে আজ ভ্যাকসিনের প্রথম ডোজটি নিলেন রাহানে। তাঁর স্ত্রী রাধিকাও এদিন মুম্বইয়ে ভ্যাকসিন নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁদের বার্তা, আমরা শুধু নিজেদের নয়, সকলকে সুরক্ষিত রাখতেই ভ্যাকসিন নিলাম। আপনারাও সকলে করোনাকে রুখে দিয়ে সুরক্ষিত থাকতে ভ্যাকসিন নিন।
Both me and Ajinkya got our first dose of the vaccine today. We’re getting vaccinated not only for ourselves but also for those around us. We urge everyone to get vaccinated if you’re eligible 🙏#GetVaccinated #StaySafe pic.twitter.com/Oevl7WIkeR
— Radhika Rahane (@RadhikaRahane) May 8, 2021
এরই মধ্যে এদিনই তামিলনাড়ুতে দুই সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে ১০ মে থেকে ২৪ মে অবধি। রবিচন্দ্রন অশ্বিন লাগাতার তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে করোনা সচেতনতার বার্তা দিয়ে চলেছেন। মাস্ক পরা, ভ্যাকসিন নেওয়ার কথা যেমন সেখানে বলা হচ্ছে তেমনই বাজার-ঘাট, মলে ভিড় করতেও সকলকে বারণ করছিলেন অশ্বিন। তিনি নিজেও দুঃস্থদের মধ্যে এন-৯৫ মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছেন।
Was just a matter of ‘when’ not if!! @mkstalin 👏👏 . Time for the citizens who can afford to keep their maids and daily help on rolls🙏 https://t.co/UeARlXpvCa
— Mask up and take your vaccine🙏🙏🇮🇳 (@ashwinravi99) May 8, 2021
কেরল সরকার যেভাবে লকডাউনের মধ্যে বিভিন্ন পরিবারের কাজে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সেই সংক্রান্ত মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের টুইট রিটুইট করেছেন অশ্বিন। তামিলনাড়ুতে লকডাউন ঘোষণাকে স্বাগত জানিয়ে অশ্বিনের মানবিক আবেদন, পরিচারক ও পরিচারিকাদের পাশে থাকুন। এই কঠিন সময়ে তাঁদের মজুরি না কাটারই আহ্বান জানিয়েছেন অশ্বিন।
I took my second covid shot and am vaccinated. I would request everyone to get vaccinated so we are all safe. #Getvaccinated #Staysafe pic.twitter.com/HB8IDbP0kl
— Preity G Zinta (@realpreityzinta) May 8, 2021
পাঞ্জাব কিংসের কর্ণধার প্রীতি জিন্টাও সকলকে করোনা ভ্যাকসিন নিতে আহ্বান জানিয়েছেন। এদিনই তিনি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটি নিলেন। করোনা পরিস্থিতিতে সকলকে নিরাপদ ও সুরক্ষিত থাকতে ভ্যাকসিন গ্রহণের আবেদন জানিয়েছেন প্রীতি।












Click it and Unblock the Notifications