মেলবোর্ন টেস্টের আগে রাহানে-পূজারাকে শাস্ত্রী শিবিরের জোর ধমক!
মেলবোর্ন টেস্টের আগে রাহানে-পূজারাকে শাস্ত্রী শিবিরের জোর ধমক!
অ্যাডিলেডে শোচনীয় পরাজয়ের বদলা মেলবোর্নে টিম ইন্ডিয়া নিতে পারে কিনা, সে তো সময় বলবে। তবে এই ম্যাচ যে ভারতের কাছে সম্মানের হতে চলেছে, তা স্পষ্ট। তার আগে অ্যাডিলেড টেস্টের লজ্জাজনক হারের ময়নাতদন্ত চালিয়েই যাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। হতশ্রী পারফরম্যান্সের দলের দুই নির্ভরযোগ্য ক্রিকেটারকে রীতিমতো কড়া বার্তা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

রাহানে ও পূজারাকে বার্তা
বিরাট কোহলির অনুস্থিতিতে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ দুটি টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানে। ব্যাট হাতে বিরাটের শূন্যস্থান পূরণ করার দায়িত্ব পালন করতে হবে অভিজ্ঞ চেতেশ্বর পূজারাকেও। অ্যাডিলেড ওভালে দুই ক্রিকেটারেরই জেল্লাহীন পারফরম্যন্সে ক্ষুব্ধ হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারাকে কড়া কথা শোনানো হয়েছে বলে সূত্রের খবর।

রাহানের পারফরম্যান্স
অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪২ রান আসে অজিঙ্ক রাহানের ব্যাট থেকে। তাঁর ৯২ বলের ইনিংস থেকে তিনটি চার ও একটি ছক্কা আসে। যে সময়ে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর কথা অর্থাৎ ম্যাচে ভারতের নড়বড়ে দ্বিতীয় ইনিংসে কোনও রান না করেই সাজঘরে ফিরে যান জিঙ্কা।

পূজারার পারফরম্যান্স
অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ৪৩ রান করেন চেতেশ্বর পূজারা। তাঁর ১৬০ বলের ইনিংস থেকে দুটি চার আসে। দ্বিতীয় ইনিংসে আট বল খেলেও কোনও রান করতে পারেননি পূজারা।

বড় দায়িত্ব
বিরাট কোহলির অনুপস্থিতিতে অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারাকে যে টিম ইন্ডিয়ার ব্যাটিং বিভাগকে নেতৃত্ব দিতে হবে, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে ম্যানেজমেন্ট। মেলবোর্নে দুই ক্রিকেটারকে উইকেট ছুঁড়ে দিয়ে আসলে চলবে না বলেও বুঝিয়ে দেওয়া হয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications