BCCI: বাংলাদেশ সিরিজের আগেই টিম ইন্ডিয়ার নতুন নির্বাচক, আগরকরের কমিটিতে এলেন কে?
বাংলাদেশ সিরিজ শুরুর আগেই ভারতীয় দলে এলেন নতুন নির্বাচক। টিম ইন্ডিয়ার নির্বাচক প্যানেলে অন্তর্ভুক্ত হলেন প্রাক্তন ক্রিকেটার অজয় রাত্রা। সুনীল অঙ্কোলার স্থলাভিক্ত হলেন প্রাক্তন ভারতীয় এই ক্রিকেটার। মঙ্গলবার সন্ধ্যায় বিসিসিআইয়ের পক্ষ থেকে নতুন নির্বাচকের নাম ঘোষণা করা হয়।
অজিত আগারকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিতে সুনীল অঙ্কোলার জায়গায় নতুন নির্বাচককে অন্তর্ভুক্ত করার কথা আগেই ঘোষণা করা হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডে পক্ষ থেকে কয়েক মাস আগে একটি নির্বাচক পদের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। অবশেষে ক্রিকেট উপদেষ্টা কমিটি আগ্রহী প্রার্থীদের মধ্যে থেকে অজয় রাত্রাকেই এই পদের জন্য বেছে নিয়েছেন।

বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, একজন নির্বাচক হিসেবে অজয় রাত্রাকে ভারতীয় সিনিয়র দলের একজন নির্বাচক হিসেবে নিয়োগ করা হচ্ছে ক্রিকেট উপদেষ্টা কমিটির সুপারিশ অনু্সারে। বিশ্ব মঞ্চে ভারতের প্রতিনিধিত্বকারী পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের চিহ্নিত করতে এবং নির্বাচক কমিটির বর্তমান সদস্যদের সঙ্গে কাজ করবেন।'
একইসঙ্গে বলা হয়েছে, আসাম, পাঞ্জাব এবং উত্তর প্রদেশের প্রধান কোচ হিসেবে কাজ করার সৌজন্যে রাত্রার বিস্তৃত কোচিং অভিজ্ঞতা রয়েছে। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় তাদের ওডিআই সিরিজের সময় তিনি ভারতীয় দলের কোচিং স্টাফেরও অংশ ছিলেন। সর্বোত্তম প্রতিভা চিহ্নিত করা, লালন করা এবং সর্বোচ্চ স্তরে শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ দেওয়া নিশ্চিত করতে তাঁর অন্তর্দৃষ্টি কমিটির জন্য সহায়ক হবে।'
আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হবে ভারত বাংলাদেশ সিরিজ। তার আগে দলীপ ট্রফিতে ভারতীয় দলের ক্রিকেটারদের পারফরম্যান্সের দিকে নজর থাকবে নির্বাচকদের। আগামী কয়েক মাসে ঠাসা ক্রীড়াসূচি রয়েছে ভারতের।












Click it and Unblock the Notifications