IPL 2022: আইপিএল ফাইনাল আমেদাবাদেই, প্লেঅফ আয়োজনে কলকাতাকে কীভাবে চ্যালেঞ্জ লখনউয়ের?

আইপিএলের ফাইনাল ও প্লেঅফ কবে কোথায় হবে তা এখনও ঘোষণা করেনি বিসিসিআই। বোর্ডসূত্রে খবর, আগামী সপ্তাহেই তা জানিয়ে দেওয়া হবে। আইপিএল ফাইনাল আয়োজনের দায়িত্ব পাচ্ছে আমেদাবাদই। প্লেঅফ আয়োজনের দৌড়ে রয়েছে কলকাতা ও লখনউ।

করোনা চ্যালেঞ্জ সামলে আইপিএল

করোনা চ্যালেঞ্জ সামলে আইপিএল

করোনা সংক্রমণের আশঙ্কা থাকায় পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আইপিএল আয়োজন করা হচ্ছে মহারাষ্ট্রে। জৈব সুরক্ষা বলয়ে এখনও কেউ করোনা আক্রান্ত হননি। তার আগেও কারও সংক্রমণের খবর না থাকা স্বস্তি দিয়েছে আয়োজকদের। বিমানযাত্রা এড়ানোতেই এবার নিরাপদে দেশের মাটিতে আইপিএল আয়োজন করা সম্ভব হচ্ছে বলে ধারণা বোর্ডকর্তাদের। পুনেতে যাওয়ার জন্যও দলগুলিকে বিমান ধরতে হচ্ছে না। সড়কপথেই মুম্বই থেকে পুনে নিয়ে যাওয়া হচ্ছে দলগুলিকে। দেশেও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। উঠে গিয়েছে বিধিনিষেধ।

আমেদাবাদে ফাইনাল

আমেদাবাদে ফাইনাল

দেশে করোনা পরিস্থিতির উন্নত হওয়াতেই প্লেঅফ ও ফাইনালের খেলাগুলি আলাদা মাঠে আয়োজনের দিকে এগোচ্ছে বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিল। প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে আমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২৯ মে হবে আইপিএল ফাইনাল। কোয়ালিফায়ার ২-ও হবে মোতেরাতেই। কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটর আয়োজনের দৌড়ে রয়েছে কলকাতা ও লখনউ। মে মাসের ২৩ ও ২৪ তারিখ মহিলাদের টি ২০ চ্যালেঞ্জার হবে বলে ঠিক রয়েছে। প্রথম কোয়ালিফায়ার হবে ২৪ মে। পরের দিন এলিমিনেটর। ২৭ মে দ্বিতীয় কোয়ালিফায়ার হবে বলে প্রাথমকিভাবে স্থির করা হয়েছে।

দর্শক প্রবেশের অনুমতি

দর্শক প্রবেশের অনুমতি

কোন রাজ্যের সরকার স্টেডিয়ামে কত সংখ্যক দর্শক প্রবেশের অনুমতি দেবে সে ব্যাপারটি দেখে নিয়েই প্লেঅফের দিন ঘোষণার জন্য অপেক্ষা করছে বিসিসিআই। মুম্বই ও পুনেতে ৫০ শতাংশ দর্শকাসন ভর্তির অনুমতি দিয়েছে মহারাষ্ট্র সরকার। বিসিসিআই কর্তারা গুজরাত সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তাঁদের আসা স্টেডিয়ামের ৭৫ শতাংশ ভর্তির অনুমতি মিলবে। কলকাতায় হলে অবশ্য গ্যালারির সব আসন ভর্তি রাখার অনুমতি পেতে অসুবিধা হবে না বলেই জানা যাচ্ছে। তবু বিশেষ কারণে কলকাতাকে পিছনে ফেলে দিয়েছে লখনউ।

কলকাতা বনাম লখনউ

কলকাতা বনাম লখনউ

সিএবি কর্তারা আশাবাদী প্লেঅফ পাওয়ার ব্যাপারে। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় শনিবার বলেছেন, এখনও কিছু চূড়ান্ত হয়নি। সবে তো আইপিএল শুরু হলো। দেখা যাক। বিসিসিআই সচিব জয় শাহের শহর ফাইনাল ও এলিমিনেটর পাচ্ছে। সেক্ষেত্রে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ইডেনে আইপিএলের ম্যাচ আনতে পারেন কিনা সেটা দেখার। যদিও একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বোর্ডের এক আধিকারিক বলেছেন, আমেদাবাদে ফাইনাল ও দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে লখনউয়ে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর হওয়ার সম্ভাবনা প্রবল। এবারের আইপিএলে প্রথমবার যুক্ত হয়েছে লখনউ ও আমেদাবাদের ফ্র্যাঞ্চাইজি। সে কারণে এই দুই শহরেই প্লেঅফ আয়োজনের পক্ষে সায় রয়েছে বোর্ডের অনেকেরই। দ্রুতই এ বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে। উল্লেখ্য, ২২ মে আইপিএলের লিগ পর্যায়ের ম্যাচগুলি শেষ হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+