বয়স ভাঁড়ানোর গুরুতর অভিযোগ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের এই তারকার বিরুদ্ধে
বয়স ভাড়াঁনোর গুরুতর অভিযোগ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের এই তারকার বিরুদ্ধে
শুরু হওয়ার আগেই ইতি পড়ে যেতে পারে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য রাজবর্ধন হাঙ্গারগেকরের। যুব বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করার নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই ক্রিকেটারের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ উঠেছে।

মারাঠি সংবাদপত্র সামনরা খবর অনুযায়ী, মহারাষ্ট্রের ক্রীড়া এবং যুব দফতরের কমিশনার ওমপ্রকাশ বাকোরিয়া রাজবর্ধনের বিরুদ্ধে বয়স নিয়ে কারচুপির অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার জন্য রাজবর্ধনের আসল জন্ম তারিখ ১০ জানুয়ারি ২০০১ কিন্তু তিনি তা কমিয়ে ১০ নভেম্বর ২০০২ করেছেন। ক্লাস এইটে অ্যাডমিশনের সময়ে এমনটা করা হয়েছে।
ওই একই রিপোর্টে দাবি কার হয়েছে, বয়স ভাঁড়ানোর অভিযোগ তোলা ওমপ্রকাশ এই নিয়ে চিঠিও লিখেছেন বিসিসিআই-কে। ইনসাইড স্পোর্টস-এর খবর অনুযায়ী, বিসিসিআইকে পাঠানো তাঁর চিঠির বয়ান, "রাজবর্ধন হাঙ্গারগেকরের জন্মের তারিখ নিয়ে তদন্ত করেছে মুখ্য আধিকারিক রাহুল গুপ্ত। ওনার তদন্তে উঠে এসেছে ধরাশিবের একটি পাবলিক স্কুলে ভর্তি হয়েছিলেন রাজবর্ধন এবং সেখানে তাঁর জন্মের তারিখ দেওয়া রয়েছে ১০ জানুয়ারি ২০০১। কিন্তু অষ্টম শ্রেণির আগে সেটা পরিবর্তন করে হয়ে যায় ১০ নভেম্বর ২০০২।"
ইনসাইড স্পোর্টসকে বিসিসিআই-এর এক আধিকারিক চিঠি পাওয়ার সত্যতা স্বীকার করে বলেছেন, "আমরা একটা চিঠি পেয়েছি মাহারাষ্ট্রের ডিওয়াইএস-এর থেকে। এটা খুবই মরাত্মক একটা অভিযোগ এবং এই বিষয়ে আমরা দেখছি। কিন্তু এই মুহূর্তে ওর খেলতে কোনও বাধা নেই। আমরা সম্পূর্ণ ভাবে সিস্টেমের উপর ভরসা করি।"
রাজবর্ধন একজন প্রতিভাবান পেস বোলিং অলরাউন্ডার, যিনি পরিচিত তাঁর গতির জন্য। ২০২২ আইপিএ-এর জন্য বেঙ্গালুরুতে আয়োজিত নিলাম থেকে রাজকে ১.৫ কোটি টাকায় দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। যদি তাঁর বয়স ভাড়ানোর অভিযোগ সত্য প্রমাণিত হয় তা হলে আইপিএল-এর চুক্তি হাতছাড়া হতে পারে। এমনকী ক্রিকেট খেলাও বন্ধ হয়ে যেতে পারে।












Click it and Unblock the Notifications