আফ্রিদির ক্রিকেট -লুকে মাত হয়েছিলেন, মাঠ কাঁপাতে ফের হাজির নয়া আফ্রিদি

পাকিস্তানের শহিদ আফ্রিদি যখন আত্মপ্রকাশ করেছিলেন তখনই মন জয় করে নিয়েছিলেন, পারফরম্যান্স ও লুক দিয়ে, ফের পাকিস্তান ক্রিকেটে এসেছেন নতুন আফ্রিদি।

আফ্রিদি শব্দটা উচ্চারণ করলেই শাহিদ আফ্রিদির মুখটা ভেসে ওঠে ক্রিকেটপ্রেমীদের মনে। শুধু পাকিস্তান নয়, গোটা বিশ্বেই আফ্রিদির ফ্যান ছড়িয়ে আছে। কেউ তাঁর ক্রিকেটীয় স্কিলের ফ্যান, কেই আবার তাঁর দুর্দান্ত লুকে মোহিত। তাই আফ্রিদি শব্দটা উচ্চারণ হলেই প্রথমেই তাঁর কথাই মনে পড়ে। কিন্তু পাকিস্তানের ক্রিকেট ব্লকে এক নতুন আফ্রিদির আত্মপ্রকাশ ঘটেছে।

মাঠ কাঁপাতে ফের হাজির নয়া আফ্রিদি

নাম তাঁর শাহিন শাহ আফ্রিদি। প্রথম শ্রেণীর ক্রিকেটের অভিষেক ম্যাচেই বাজিমাত করেছেন ১৭ বছরের এই জোরে বোলার। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট কায়দা -ই -আজম ট্রফির ম্যাচে খান আরএল দলের হয়ে খেলেছেন এই তরুণ ক্রিকেটার। রাওয়ালপিন্ডির বিরুদ্ধে ম্যাচে খেলার সময় আট উইকেট নিয়েছেন তিনি।

মাঠ কাঁপাতে ফের হাজির নয়া আফ্রিদি

নামে আফ্রিদি থাকার পাশাপাশি দুই আফ্রিদির মিল এটাও যে দু'জনেই মাত্র ১৭ বছর বয়সে ক্রিকেট দুনিয়ায় হিল্লোল সৃষ্টি করেছেন। শাহিদ আফ্রিদি ১৭ বছরের বিশ্ব ক্রিকেটে পা রেখেই বাজিমাত করে নিয়েছিলেন। বুমবুম আফ্রিদির পারফরম্যান্স দীর্ঘসময় রাজত্ব করেছে। মাত্র ৩৪ বলে ১০০ রান সবচেয়ে কম বলে শতরানের নজির গড়েছিলেন পাকিস্তানি এই ক্রিকেটার। প্রায় ২০ বছর বাদে যেটা ভাঙেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন ২০১৪ সালে এবং দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স ২০১৫ সালে।

এদিকে ইতিমধ্যেই শাহিনের ৮ উইকেট নেওয়ার দুরন্ত মুহুর্ত ইন্টারনেটে ভাইরাল। নেটিজেনরা চুটিয়ে উপভোগ করছেন নতুন আফ্রিদির আগমন।

17 year old Shaheen Shah Afridi's 8 wickets on his first class debut for KRL against Rawalpindi #Cricket #QeATrophy pic.twitter.com/9VhKZ8N6RI
— Saj Sadiq (@Saj_PakPassion) September 29, 2017

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+