বাইশ গজের লড়াই এবার রেসের ট্র্যাকে, সচিন বনাম লি দ্বৈরথ, দেখুন ভিডিও
এক সময়ে বাইশ গজে দুই ক্রিকেটারের টক্কর ছিল দেখার মতো। ফের সেই টক্করের স্বাদ উসকে দিলেন সচিন তেন্ডুলকর ও ব্রেট লি।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকর, অন্যদিকে প্রাক্তন অজি ক্রিকেটার ব্রেট লি। বিশ্ব ক্রিকেটে দুজনেই বড় নাম। ক্রিকেট মাঠে দুজনের লড়াই ছিল দেখার মতো। কিন্তু দুজনের জীবনেই ক্রিকেট এখন অতীত। এই অবস্থায় গো কার্টংয়ের ট্র্যাকে ফের একবার নিজেদের পরীক্ষা করে নিলেন দুই তারকাই।
এর কিছুক্ষণ পরই সচিন উত্তর দেন। তিনি লিখেছেন, 'তোমার বিরুদ্ধে খেলা সবসময়েই খুশির ছিল। তবে তোমাকে এটা মানতেই হবে আমার প্রতিবর্ত ক্রিয়া সামাণ্য হলেও একটু ভালো। গো কার্টিংয়ের লড়াইয়ে কোনও খারাপ হতে দেওয়া যাবেনা। যাও সকলে দেখো।'
It was always a pleasure to play against you @BrettLee_58 but you've got to agree that my reaction time is slightly better, as you don't know what it's like to face your own self😉 Giving out no spoilers about our karting battle :P Go watch it guys! https://t.co/CKXpsCYGVp
— sachin tendulkar (@sachin_rt) December 15, 2017
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>সচিনের উত্তরের জবাবে লি লেখেন, 'হা হা, ১০০ শতাংশ সহমত। ভালো সময় ছিল বন্ধু। চ্যাম্পিয়নদের সঙ্গে সময় কাটাতে সব সময় ভালো লাগে। '
Ha ha I agree 100%! 
Yeh good times mate. Always great to catch up champion 👍🏻
Everyone can check it out at https://t.co/fQZ0Zna20E https://t.co/UORJuCacun
— Brett Lee (@BrettLee_58) December 15, 2017
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>২০০৬ -এ গো কার্টিং রেসে কী করে দু'জন লড়েছিলেন সেটাও মনে করেছেন ব্রেট লি। সচিনের কাছে সেই গো কার্টিংয়ের রেসে হারের দুঃখ ভুলে এই রেস শুরুর আগে ম্যাচ জেতার হুমকি দেন লি। উত্তরে সচিনের মিষ্টি জবাব ছিল, 'স্লো এন্ড স্টেডি উইনস দ্য রেস। ' দেখে নিন দুই তারকার গো কার্টিংয়ের ভিডিও।
Click it and Unblock the Notifications