(ছবি) আইপিএল ২০১৫ : সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে চারে চার রাজস্থান রয়্যালস

বিশাখাপত্তনম, ১৭ এপ্রিল : অষ্টম আইপিএল-এ জ্বল উঠেছে রাজস্থান রয়্যাল। বৃহস্পতিবার বিশাখাপত্তনমের মাঠেও তার অন্যথা হল না। নিজেদের সেরাটা দিয়ে এদিন ৬ উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারাল তারা। ১২৮ রানের লক্ষ্যমাত্র বিশাল বড় না হলেও জয়ের পরিস্থিতি ছিল বেশ প্যাঁচালো। যদিও আজিঙ্কা রাহানের ৫৬ বলে ৬২ রান রাজস্থানের জয়ে বড় ভূমিকা নিয়েছে।

আইপিএল স্পেশ্যাল, আইপিএল-এর পূর্ণাঙ্গ সূচি

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক স্টিভেন স্মিথ। রাজস্থানের আটোসাঁটো বোলিংয়ে প্রথমটায় বেশ বেকাদায় পড়েন দুই ওপেনার শিখর ধাওয়ান ও ডেভিড ওয়ারনাক। কিন্তু চতুর্থ ওভারেই আউট হন ধাওয়ান। রানআউট হন ওয়ারনার। পর পর ৩ ওভারে ৩ উইকেট খুইয়ে স্বভাবতই চাপে পড়ে যায় হায়দ্রাবাদ। মিডল অর্ডারে ইয়ন মর্গান ও নমন ওঝা অবশ্য কিছুটা সামলে দেন। ২০ ওভারের হায়দ্রাবাদ ১২৭/৫ রানে শেষ করে।

১২৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে রাহানের নিয়ন্ত্রিত ব্যাটিং এবং ওপেনিং জুটির ৬২ বলে ৬৪ রানের পার্টনারশিপ গড়াটা ম্যাচের টার্নিং পয়েন্ট অবশ্যই। ৪ উইকেট খুইয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান।

ম্যাচের কিছু মুহূর্তের ছবি দেখে নিন এখানে

নমন ওঝা

নমন ওঝা

শুরুর দিকে ৩ ওভারে ৩ উইকেট পড়ে যায় মিডল অর্ডারে হাল ধরেন নমন ওঝা। চার মারার মুহূর্তে।

ডেভিড ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার

নমন ওঝার সঙ্গে ডেভিড ওয়ার্নারের সাবলীল পার্টনারশিপের জন্যই ১২৭ রানের লক্ষ্যমাত্র তৈরি করতে পারে হায়দ্রাবাদ।

রবি বোপারা

রবি বোপারা

সানরাইজার্সের আর এক খেলোয়াড় রবি বোপারা চার মারার মুহূর্তে।

প্রবীন তাম্বে

প্রবীন তাম্বে

মর্গ্যানের উইকেটটি নেওয়ার পর প্রবীন তাম্বের উল্লাস ও মুখভঙ্গি দেখার মতো।

ধাওয়ল কুলকার্নি

ধাওয়ল কুলকার্নি

চতুর্থ ওভারে সানরাইজার্স অধিনায়ক শিখর ধাওয়ানের উইকেট নেওয়ার পর ধাওয়ল কুলকার্নি।

আজিঙ্কা রাহানে

আজিঙ্কা রাহানে

রাজস্থানের জয়ে ওপেনার আজিঙ্কা রাহানের বড় ভূমিকা রয়েছে।

রাহানের অর্ধশতক

রাহানের অর্ধশতক

রাহানে ৫৬ বলে ৬২ রান করেন।

স্টিভ স্মিথ

স্টিভ স্মিথ

রাজস্থান অধিনায়ক স্টিভ স্মিথ ছক্কা হাঁকানোর মেজাজে।

বরি বোপারা

বরি বোপারা

রাজস্থানের ওপেনিং ব্যাটসম্যান সঞ্জু সামনের উইকেট রবি বোপারা তাড়াতাড়ি তুলে নিলেও আদতে হায়দ্রাবাগের পক্ষে লাভ হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+