করোনা লকডাউনে নতুন লুকে কপিল দেব, থ্যানোস-রজনীকান্তের সঙ্গে তুলনা
করোনা লকডাউনে মাথা কামিয়ে নতুন লুকে কপিল দেব, থ্যানোস-রজনীকান্তের সঙ্গে তুলনা
করোনা লকডাউনে বিরাটের হেয়ারকাট ফেমাস হয়েছে। স্ত্রী অনুষ্কার থেকে নতুন হেয়ারকাট উপহার পেয়েছিলেন বিরাট। এরপর সচিন তেন্ডুলকর নিজেই নিজেকে হেয়ারকাট দিতে আয়নার সামনে কাঁচি ধরেন। সচিনের হেয়ারকাটও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। স্কোয়ার কাটের পর এখন হেয়ারকাট করছি লিখে ইনস্টা পোস্ট করেন সচিন। ক্রিকেটের মতোই হেয়ারকাটিংও উপভোগ করেছেন বলে সচিন উল্লেখ করেন। এবার ভাইরাল হল কপিল দেবের হেয়ারকাট।
|
নতুন লুকে ধরা দিলেন কপিল দেব
লকডাউনের মাঝে ট্রিমার দিয়ে মাথা কামিয়ে ফেললেন কিংবদন্তি কপিল দবে। সেল্ফ কোয়ারেন্টাইনে নিজেকে নতুন লুক উপহার দিলেন কপিল।
|
মহিলারা কপিলের প্রেমে পড়ল বলে
নেড়া মাথা কপিলকে কিন্তু নতুন লুকে দারুণ মানিয়েছেন। অনেকেই ষাটোর্ধ্ব কপিল মাথা কামানো লুক দেখে টুইটে ছবি শেয়ার করে লিখেছেন, 'কে বলে চল্লিশোর্ধ্ব পুরুষরা নাকি সুন্দর দেখতে হয় না। ষাটোর্ধ্ব এই পুরুষের দিকে একবার দেখুন। মহিলারা তো কোয়ারেন্টাইন এই লুক দেখেই প্রেমে পড়ল বলে!'
|
থ্যানোসের সঙ্গে তুলনা
এখানেই না থেমে অনেকে আবার সুপারহিরো মুভি অ্যাভেঞ্জার্সের থ্যানোসের সঙ্গে কপিলের এই নতুন লুকের তুলনা জুড়ে দিয়েছেন।
|
অভিনয়ে আসুন কপিল
কেউ কেউ আবার কপিলকে অভিনেতা ভেবে বসলেন। ক্রিকেট ভক্তরা অনেকেই কপিলের এই লুকটিকে ভিভ রিচার্ডসের সঙ্গে তুলনা করেছেন। সেকারণে তাঁদের ধারনা কপিল বোধহয় ভিভ রিচার্ডের বায়োপিকে অভিনয় করতে চলেছেন।
|
সৈয়দ কিরমানী চরিত্রে অভিনয় করবেন নাকি কপিল
কেউ কেউ আবার কপিল, ৮৩ বিশ্বকাপের সৈয়দ কিরমানীর রোলটি করতে চলেছেন কিনা, জানতে চেয়ে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন।












Click it and Unblock the Notifications