IPL 2024: ক্রিকেটের টানে ছেড়ে দেন ইঞ্জিনিয়ারিং, বাংলা দলের পর এবার হায়দরাবাদেরও ক্রাইসিস ম্যান শাহবাজ
ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন শাহবাজ আহমেদ। দশম এবং দ্বাদশের বোর্ড পরীক্ষাতে যথাক্রমে ৮০ এবং ৮৮ শতাংশ নম্বরও পেয়েছিলেন। এরপর ভর্তি হন বি.টেকে। কিন্তু ক্রিকেটের টানে ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশুনা ছেড়ে হরিয়ানা থেকে কলকাতায় চলে আসেন শাহবাজ। ভারতীয় দলের এই ক্রিকেটারের জীবন যেন ওয়েব সিরিজের কোনও চিত্রনাট্য, আর শাহবাজ সেই চিত্রনাট্যের নায়ক।
অনুশাসন এবং অনুশীলনের বাসিন্দা পৃথিবীর প্রত্যেক সাফল নাগরিক। তবে শাহবাজের জীবনে সাফল্যের সঙ্গে মিশে আছে বিতর্কও। কিন্তু প্রত্যাবর্তনও তাঁর জীবনের অঙ্গ, তাই বাংলা দল হোক বা হায়দরাবাদ কঠিন সময়ে দলের ক্রাইসিস ম্যানেজার শাহবাজ। এরআগে বাংলাকে বহু কঠিন ম্যাচের বৈতরণী পার করেছেন, এবার হায়দরাবাদকে ফাইনালে তোলার ক্ষেত্রেও বড় অবদান রাখলেন বাংলা দলের এই ক্রিকেটার।

পশ্চিমবঙ্গ পুলিশ ক্লাব থেকে সিএবি-তে অভিযোগ জমা পড়ে যে, জাল আধারকার্ড বানিয়ে খেলছেন শাহবাজ। সিএবি তদন্ত শুরু করে। এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্বাসিত করা হয় শাহবাজকে। কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করে ফের স্বমহিমায় প্রত্যাবর্তন করেন। বিগত কয়েক মরশুম ধরেই রঞ্জি ট্রফিতে বাংলা দলের ক্রাইসিস ম্যান হয়ে উঠেছেন। দল যখনই চাপে পড়েছে, ব্যাট হাতে রক্ষাকর্তা হয়ে উঠেছেন শাহবাজ। বল হাতে তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ উইকেট।
বাংলা থেকেই সুযোগ পেয়েছেন ভারতীয় দল। কিন্তু গত মরশুম হঠাৎ করেই শাহবাজের বিরুদ্ধে উঠে নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ। সিএবি কর্তারা তাঁর খোঁজ পাচ্ছিলেন না। কিন্তু সেই বিতর্কেও জল ঢেলে আইপিএলের মঞ্চে স্বমহিয়া ফিরেছেন শাহবাজ।
রাজস্থানের বিরুদ্ধে কোয়ালিফায়ারের ম্যাচে শাহবাজ আহমেদ ৪ ওভারে ২৩ দিয়ে তিনটি উইকেট পেয়েছেন। তাঁর শিকারের ঝুলিতে যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ ও আর অশ্বিন। ম্যাচের সেরাও হয়েছেন শাহবাজ। চলতি মরশুমে সেই অর্থে খেলার সুযোগ পাচ্ছিলেন না। তাতে অবশ্য আক্ষেপ নেই বাংলার এই ক্রিকেটারের।
শাহবাজ বলেন, 'ব্যাটিংয়ের সময় মনে হয়েছিল, বল আটকে আসছে। সেটাই মাথায় ছিল। কোয়ালিফায়ারের মতো বড় ম্যাচে সেরার পুরস্কার, খুবই গর্ব হচ্ছে।সেলিব্রেট তো ফাইনাল জিতেই করব, আজ রিল্যাক্স করতে চাই।' রবিবার কলকাতার ট্রফি জয়ের ম্যাচে কাঁটা না হয়ে উঠেন বাংলার এই ক্রিকেটার।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications