বুধবার শুরু মিশন টি-টোয়েন্টি, ফের লঙ্কার সিংহকে বধের লক্ষ্যে রোহিতের ভারত
কটকে বুধবার প্রথম টি-টোয়ন্টি ম্যাচ, ফের একবার বাজিমাত করতে প্রস্ততুত টিম ইন্ডিয়া
বিরাটের বিয়ের ছুটি এখনও শেষ হয়নি। এরই মধ্যে টি-টোয়েন্টি সিরিজেরও ঘন্টা বেজে গেল। এবার দায়িত্বে থাকা অধিনায়ক রোহিত শর্মার লক্ষ্য তাঁর দায়িত্বে থাকা এই সিরিজেও দলকে জয় এনে দেওয়া।

একদিনের সিরিজে ধরমশালায় হোঁচট খাওয়ার পর মোহালি ও ভাইজাগে দুরন্ত পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। তবে টি-টোয়েন্টি সিরিজ একদম অন্য লড়াই হতে চলেছে তা জানে দল। কটকের বারবাটিতে এর আগে এক তথৈবচ পারফরম্যান্স দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেছিল ভারতীয় দল। সেই ম্যাচে মাঠেও উত্তেজনা ছড়িয়েছিল। তবে এই ম্যাচে আর সেরকম কোনও আশঙ্কা করছে না টিম ইন্ডিয়া। তারা আশাবাদী এই ম্যাচেও রোহিত এন্ড কোং নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ বার করে নিতে পারবে।
মোহালিতে দ্বিতীয় একদিনের ম্যাচে ২০৯ রান করার ফল হাতেনাতে পেয়ে গেলেন। এই মুহূর্তে আইসিসি পয়েন্টে ৮০০ অঙ্ক ঝোলায় পুড়ে সেরা পয়েন্ট রাখলেন রোহিত শর্মা। পাশাপাশি কেরিয়ারের সেরা ৫ নম্বর র্যাঙ্কিং এ উঠে এলেন ভারতীয় এই তারকা ক্রিকেটার। ফলে স্ট্যান্ডবাই অধিনায়ক রয়েছেন খোশ মেজাজে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচের মুখোমুখি পরিসংখ্যান ভারতের পক্ষে ৭-৪। তবে মাঠে পরিসংখ্যান কোনও কাজে আসে না জানেন টিম ইন্ডিয়ার সব সদস্যই। সামনেই দক্ষিণ আফ্রিকা সফর। যেটা ভারতের জন্য কড়া চ্যালেঞ্জ হতে চলেছে। তার আগে এই টি-টোয়েন্টি সিরিজেও জিতে নিজেদের মনোবলে সামাণ্য আঘাতও দিতে চায় না তাঁরা। ফলে আত্মবিশ্বাসের ফানুশ ফোলানোর বদলে মাটিতে পা রেখেই লঙ্কার সিংহদের ফের একবার বধ করতে চায় তারা।

পাশাপাশি শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে এক ঝাঁক নতুন মুখ রয়েছে দলে। জয়দেব উনদকড়,বাসিল থাম্পি, মহম্মদ সিরাজ। তবে প্রথম একাদশে কে কে জায়গা করে নিতে পারবেন তা এখনও পরিষ্কারভাবে জানায়নি থিঙ্কট্যাঙ্ক।

Say hello to our new pace attack comprising @JUnadkat, Mohammed Siraj and Basil Thampi. #TeamIndia #INDvSL pic.twitter.com/6fgUlo9hSH
— BCCI (@BCCI) December 19, 2017

Click it and Unblock the Notifications