T20 World Cup: 'এই জয় তোমারও', টি২০ বিশ্বকাপ জয়ের পর অনুষ্কাকে আবেগ ভরা চিঠি বিরাটের

টি-২০ বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা থেকে শুরু করে বেশিরভাগ ক্রিকেটারই আনন্দে আত্মহারা হয়ে স্ত্রী সন্তানদের জড়িয়ে ধরেছিলেন। কিন্তু বিরাট সেটা করতে পারেননি। তাঁর এই সাফল্যের মুহূর্তের সাক্ষী হতে পারেননি অনুষ্কা।

ভিডিও কলে অনুষ্কা এবং ভামিকার সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল বিরাটকে। অনুষ্কাকে যে মাঠে তিনি মিস করছেন সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তারপরেই অনুষ্কাকে একটি আবেগঘন চিঠি লেখেন বিরাট। তাতে এই বিশ্বকাপ জয়ে তাঁর সাফল্যের সমান অংশীদার অনুষ্কাও বলে লিখেছেন বিরাট।

T20 World Cup

গতকাল বিরাট কোহলিকে মাঠের মধ্যেই ভিডিও কলে অনুষ্কার সঙ্গে কখা বলতে দেখা গিয়েছিল। অনুষ্কাও নিজে বিরাটদের অভিনন্দন জানিয়ছিলেন। তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে টিম ইন্ডিয়ার এই জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। বেশ কয়েকবার বিরাটের অসাফল্যের জন্য অনুষ্কাকে দায়ী করা হয়ছিল।

নেটিজেনরা অভিযোগ করেছিলেন অনুষ্কা বড্ড বেশি বিরাটের উপর প্রভাব বিস্তার করছেন তার জন্য বিরাটের খেলায় মনসংযোগ ব্যহত হচ্ছে। মাঝে দ্বিতীয় সন্তানের জন্মের জন্য দীর্ঘ ছুটিতে ছিলেন বিরাট কোহলি। প্রায় দেড় মাস পর লন্ডন থেকে ছেলে মেয়ে এবং অনুষ্কাকে নিয়ে ফিরেছিলেন বিরাট।

এক কন্যা এবং এক পুত্র রয়েছে বিরাট অনুষ্কার। ছেলের বয়স এখনও ৬ মাস হয়নি। সেকারণেই টি২০ ওয়ার্ল্ড কাপ দেখতে বিরাটের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে যেতে পারেননি অনুষ্কা। তিনি মুম্বইয়ে রয়েছেন। তবে বিশ্বকাপ জয়ের পরে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। তারপরে সরাসরি অনুষ্কাকে ভিডিও কল করেছিলেন তিনি। মাঠেই কথা বলেছিলেন অনুষ্কার সঙ্গে।

অনুষ্কা সোশ্যাল মিডিয়া পোস্টে অনুষ্কা লিখেছিলেন মাঠে সকলকে কাঁদতে দেখে মেয়ে ভামিকা নাকি বলেছিলেন সকলকে জড়িয়ে ধরে চুপ করতে বলো। কেন ওরা কাঁদছে। তাতে অনুষ্কা নাকি ভামিকাকে বলেছিলেন দেড় কোটি মানুষ ওদের জড়িয়ে ধরে চুপ করাবে।

মাঠে আনন্দের রেশ কাটতেই স্ত্রী অনুষ্কাকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় একটি চিঠি লেখেন বিরাট কোহলি। তাতে টি ২০ ওয়ার্ল্ড কাপে তাঁর এই সাফল্যের অংশীদার তিনি অনুষ্কাকেও করেছেন। বিরাট লিখেছেন, 'তোমার ভালবাসা ছাড়া এটা সম্ভব ছিল না। সৎ থাকলে জীবনে কি কি অর্জন করা যায় সেটা তোমার কাছ থেকেই শিখেছি। তুমিই আমাকে বিনম্র এবং মাটির কাছাকাছি থাকতে শিখিয়েছ।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+