অধিনায়কের আস্থায় ডবল প্রোমোশান পান্ডিয়ার, ব্যাটে বলে বাজিমাত
ব্যাট হাতে কামাল দেখানোর পরই বল হাতেও দুর্দান্ত হার্দিক পান্ডিয়া।
হার্দিকের অলরাউন্ড পারফরম্যান্সে কেপটাউনে দ্বিতীয় দিনে লড়াই থেকে হারিয়ে যেতে দিল না ভারতকে। এদিন ব্যাট হাতে ৯৩ রান করার পর বল হাতে দুটি উইকেট নেন। এদিন ভারতকে প্রথম ইনিংসে ২০৯ রানে আটকে রাখার পর দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ৬৫। দুটি উইকেটই গেছে পান্ডিয়ার ঝোলায়।
প্যাভিলিয়নে ফিরে গেছেন মারকারাম ও এইগার। এদিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ স্বচ্ছন্দ দেখাচ্ছিল দুই প্রোটিয়া ওপেনারকে। ভুবি-শামি- বুমরাহ সকলের বিরুদ্ধেই স্বচ্ছন্দ দেখাচ্ছিল তাঁদের। এই অবস্থায় অধিনায়ক বিরাট নিজের দলের চতুর্থ পেসার হিসেবে দলে ঢোকা হার্দিক পান্ডিয়া -র হাতে বল তুলে দেন। অধিনায়কের আস্থা ব্যর্থ হতে দেননি তিনি। মারক্রমকে তালুবন্দী করেন ভুবনেশ্বর কুমার। অন্যদিকে এলগারকে তালুবন্দী করেন ঋদ্ধিমান সাহা। দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ১৪২ রানে এগিয়ে রয়েছে। ক্রিজে রয়েছে নাইটওয়াচম্যান রাবাদা, আমলারা।
তবে প্রথম দক্ষিণ আফ্রিকা সফরেও একইরকম ঝাঁঝ দেখালেন হার্দিক পান্ডিয়া। প্রমাণ করে দিলেন শুধু ঘরের মাঠে নয় বিদেশের মাটিতেও সাফল্য আনার অঙ্ক তাঁর জানা। একদিনের আন্তর্জাতিক ও টি-২০ ম্যাচে তাঁর অসাধারণ পারফরম্যান্স দেখা গিয়েছিল। এবার অ্যাওয়ে টেস্টেও সেটা দেখা গেল। দলের তাবড় হাই প্রোফাইল ব্যাটসম্যান যখন প্যাভিলিয়নে ফিরে গেছেন তখনই জ্বলে উঠল হার্দিক পান্ডিয়ার ব্যাট। প্রাচীর হয়ে দাঁড়ালেন দক্ষিণ আফ্রিকা বোলারদের সামনে। ৯২ রানে ৭ উইকেট এই অবস্থায় শুরু হয় হার্দিক -ভুবি পার্টনারশিপ।
At Tea on Day 2 of the 1st Test #TeamIndia 185/7 (Hardik 81*, Bhuvi 24*), trail South Africa (286) by 101 runs.
Updates - https://t.co/XYC5wpnAmX #FreedomSeries #SAvIND pic.twitter.com/j3wUkTA2n2
— BCCI (@BCCI) January 6, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>পার্টনারশিপ যখন ভাঙল তখন দলের স্কোর ১৯১। ভুবিকে তুলে নেন মর্কেল। ১১২ বলে ২৫ করেন তিনি। অন্যদিকে এরপরই হার্দিকও আউট হয়ে যান। ১৫৩ বলে ৯৩ রান করেন পান্ডিয়া। তাঁর ইনিংস এদিন সাজানো ১৪টি চার ও ১ টি ছয় দিয়ে।
Innings Break! India all out for 209, South Africa (286) lead by 77 runs #SAvIND #FreedomSeries pic.twitter.com/KJMM8PjnEp
— BCCI (@BCCI) January 6, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>প্রথম দিনের শেষে ভারতের রান ছিল ৩ উইকেটে ২৮। শনিবার বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি রোহিত শর্মা, পূজারা, অশ্বিন, ঋদ্ধিমান সাহারা। তিনি মাত্র ১১ রান করে রাবাদার বলে আউট হয়ে যান। গতকালের অপর এক অপরাজিত ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ২৬ রান করে ফিল্যান্ডারের বলে আউট হয়ে যান। রবিচন্দ্রন অশ্বিনও ফিল্যান্ডারের শিকার হন। তিনি ১২ রান করেন। ঋদ্ধিমান সাহা কোনও রানই করতে পারেননি। তিনি ডেল স্টেইনের বলে এলবিডব্লু হয়ে যান।
৯২ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর ভারতীয় দল যখন রীতিমতো কোণঠাসা, তখনই লড়াই শুরু করেন হার্দিক ও ভুবনেশ্বর। তাদের ব্যাটের সুবাদেই ভারতের প্রথম ইনিংস শেষ হয় ২০৯ রান।
Click it and Unblock the Notifications