যেখানে সেখানে শুয়ে পড়ছেন ধোনি, সঙ্গী হলেন কারা
মহেন্দ্র সিং ধোনি ভীষণই কুল, কিন্তু এবার নিজের ঠান্ডা হওয়ার যে পরিচয় তিনি রাখলেন তাতে চমক লাগতে বাধ্য।
দিন কয়েক আগে শ্রীলঙ্কা সফরকালে ঘটেছিল প্রথম ধাপ। ম্যাচ চলাকালীন মাঠে গন্ডগোল হয়েছিল। আম্পায়াররা যখন আলোচনা করছেন, বিপক্ষরা যখন আলোচনা করছেন, তখন ধোনি মাঠে ব্যাটটা রেখে উল্টে শুয়ে বিশ্রাম সেরে নিচ্ছিলেন। ধোনির দিন কয়েক আগের সেই ছবি এখন সবার মনেই উজ্জ্বল।
তবে এবার আবার ধোনি শুয়ে পড়লেন। না বিছানায় শুলে কিছু বলার থাকত না। এবার 'কুল মাহি 'শুয়ে পড়লেন এয়ারপোর্টের মাটিতে। চেন্নাই থেকে কলকাতা আসার সময় বিমানবন্দরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। বিরাট , পান্ডিয়ার মাটিতে বসে চিলিং করছিলেন। তবে ধোনি সবার থেকে হটকে মাটিতে শুয়ে।
That is how you relax after taking a 1-0 lead. #TeamIndia #INDvAUS pic.twitter.com/EiCH9ruPep
— BCCI (@BCCI) September 18, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>কেএল রাহুলও গ্রুপের এই বিন্দাস ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাতেও দেখা যাচ্ছে মাহি নিজের ব্যাগপ্যাকটা মাথায় রেখে হাত তুলে কাকে কী সব বোঝাচ্ছেন।
Travel days with the team be like....😎#TeamIndia #INDvsAUS pic.twitter.com/oiAeRKYjrL
— K L Rahul (@klrahul11) September 18, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ১-০ এগিয়ে গেছে টিম ইন্ডিয়া। এবার তাদের মিশন ইডেন গার্ডেন্স। ৩৫ কোঠায় থাকা মাহি যেভাবে প্রতিটা পরিস্থিতিতে নিজেদের মেলে ধরছেন তাতে দিনে দিনে তাঁকে ঘিরে মুগ্ধতা বাড়ছে। আসলে হয়ত ধোনির সাফল্যের এটাও একটা ইউএসপি। হয়ত পাওয়ার ন্যাপের মত তিনি কোনও মাহি ন্যাপ নেন। কে বলতে পারে।
Click it and Unblock the Notifications