ফের চোটের কবলে আরও এক ভারতীয় ক্রিকেটার, আশঙ্কায় টিম ইন্ডিয়া

বিশ্বকাপে ভারতের চোট চিন্তা যেন কাটছেই না! ফের চোটের কবলে পড়লেন ভারতীয় দলের আরেক ক্রিকেটার,after Shikhar Dhawan ruled out, Vijay Shankar suffers injury scare

বিশ্বকাপে ভারতের চোট চিন্তা যেন কাটছেই না! বুধবারই শিখর ধাওয়ানকে বিশ্বকাপ থেকে পুরোপুরি হারাতে হয়েছে। পাক ম্যাচে চোট পাওয়ায় সামনের কয়েক ম্যাচে নেই পেসার ভুবনেশ্বর কুমার। দুই চোট নিয়ে কোহলির মাথাব্যথার মাঝেই ফের চোটের কবলে পড়লেন ভারতীয় দলের আরেক ক্রিকেটার।

ফের চোটের কবলে আরও এক ভারতীয় ক্রিকেটার, আশঙ্কায় টিম ইন্ডিয়া

বুধবার আফগান ম্যাচের প্রস্তুতি সারার সময় চোট পেয়েছেন অল-রাউন্ডার বিজয় শংকর। প্রস্তুতির সময় জসপ্রীত বুমরাহের ইয়র্কার বিজয়ের পায়ের পাতায় এসে আছড়ে পড়ে। বুমরাহের ডেলিভারিটি বিজয় মিস হিট করলে আহত হন। সূত্রের খবর, ঘটনার এক দিন পেরিয়ে গেলেও শংকরের পায়ের পাতায় ব্যথা রয়েছে। পরের ম্যাচের আগে অবশ্য বিশ্রামের সময় পাবেন শংকর। লিগের পঞ্চম ম্যাচে শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে মেন ইন ব্লু।

পাকিস্তানের বিরুদ্ধে গত ম্যাচেই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলেছেন বিজয়। রোহিত-রাহুল-কোহলিদের ব্যাটিং দাপটের মাঝে যতটুকু সুযোগ পেয়েছেন তাতে ব্যাট হাতে ১৫ বলে ১৫ রান করেন বিজয়। বল হাতে যদিও গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

শংকরের চোট অবশ্য ভারতীয় দলকে চিন্তায় রাখল বলা চলে। টুর্নামেন্টের শুরু থেকেই দলের চোট চিন্তায় টিমের কম্বিনেশন ঠিক রাখতে চাপে পড়ছেন কোহলি। ধাওয়ান ছিটকে যাওয়ার পর রাহুলকে ওপেনিংয়ে পাঠিয়ে বিজয়কে চারে খেলিয়েছেন বিরাট। সেক্ষেত্রে বিজয়ের চোট গুরুতর হলে,নতুন করে চার নম্বর নিয়ে ভাবনা শুরু করতে হবে কোহলি-শাস্ত্রীদের। সেক্ষেত্রে বিজয়ের পরিবর্তে চারে খেলতে পারেন ধাওয়ানের পরিবর্ত পন্থ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+