স্ট্যান্ডবাই অধিনায়কের ধামাকা পারফরম্যান্স , রোহিতের সেরা কেরিয়ার র‍্যাঙ্কিং,

ব্যক্তিগত কেরিয়ারের মাইলস্টোনের একটি নতুন ফলক পেলেন রোহিত শর্মা। 

বিরাট বিয়ের ছুটিতে ব্যস্ত। এই অবস্থায় দলের স্ট্যান্ডবাই অধিনায়ক প্রথম সাফল্য পেয়ে গেছেন ২-১ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রত্যাশামতই সিরিজ জিতেছে ভারত। পাশাপাশি ব্যক্তিগত ক্ষেত্রেও সাফল্যের সিঁড়ির কয়েক ধাপ উঠে পড়লেন 'হিটম্যান'।

স্ট্যান্ডবাই অধিনায়কের ধামাকা পারফরম্যান্স , রোহিতের সেরা কেরিয়ার র‍্যাঙ্কিং,

মোহালিতে দ্বিতীয় একদিনের ম্যাচে ২০৯ রান করার ফল হাতেনাতে পেয়ে গেলেন। এই মুহূর্তে আইসিসি পয়েন্টে ৮০০ অঙ্ক ঝোলায় পুড়ে সেরা পয়েন্ট রাখলেন রোহিত শর্মা। পাশাপাশি কেরিয়ারের সেরা ৫ নম্বর র‍্যাঙ্কিং এ উঠে এলেন ভারতীয় এই তারকা ক্রিকেটার।

এদিকে ওপেনিং স্লটে রোহিতের পার্টনার শিখর ধাওয়ান এক ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৪ নম্বরে। এর আগের দিন ম্যান অফ দ্য সিরিজও হয়েছেন তিনি। ধাওয়ান বিশাখাপত্তনমের ম্যাচে শতরান হাঁকান। তার আগেও ৬৮ রান করেছিলেন তিনি।

বোলারদের মধ্যে এক ধাক্কায় ২৩ ধাপ ওপরে উঠে এলেন যজুবেন্দ্র চাহাল। এই সিরিজে ৬ উইকেট নেওয়ার সুবাদে তিনি এখন ২৮ নম্বরে রয়েছেন। চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব ১৬ ধাপ উঠে কেরিয়ারের সেরা ৫৬ -এ রয়েছেন। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া দশ ধাপ উঠে কেরিয়ারের সেরা পজিশন পেয়েছেন। রয়েছেন ৪৫ নম্বরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+