'কেকেআর ' অধিনায়কের দিল্লি-র বিরুদ্ধে নামার আগে ফোকাসড মনোজের বাংলা
রনজি ট্রফি-র সেমি ফাইনালে গুজরাটের বিরুদ্ধে খেলবে বাংলা।
সুযোগ হাতছাড়া করতে নারাজ মনোজ তিওয়ারি। সৌরভ ভরে দিচ্ছেন দাওয়াই ,চাঙ্গা ছেলেরা মাঠে পারফর্ম করছে। একের পর এক গাঁঠ পেরিয়ে এবার মনোজের বাংলা খেলবে রনজি সেমিফাইনাল। প্রতিপক্ষ গৌতম গম্ভীরের দিল্লি। চার বছর আগে ঠিক এই জায়গায় পৌঁছে ই পদস্খলন হয়েছিল বাংলার। মহারাষ্ট্রের বিরুদ্ধে হেরে গিয়ে স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল। এবার তাঁরা আর এই ভুল করতে চায়না।

ইতিমধ্যেই পুণে পৌঁছে গেছে দল। রবিবারের ম্যাচে প্রতিপক্ষ দিল্লি। তার আগে ছক কষা শেষ। এবার শুধু মাঠে সেরাটা দেওয়ার অপেক্ষা। চনমনে অধিনায়ক মনোজ তিওয়ারিও। তবে গৌতম গম্ভীরের দিল্লির বিরুদ্ধে নামার আগে সাবধানীও তিনি।
চার বছর আগে মহারাষ্ট্রের বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে পারেননি মনোজ। বঙ্গ অধিনায়ক বলেছেন, 'চার বছর আগে মহারাষ্ট্রের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে পারিনি। এবার তা সুদে আসলে মিটিয়ে নিতে চাইছি। এই সুযোগ কাজে লাগাতেই হবে।'
এই ম্যাচে মহম্মদ শামি, ঋদ্ধিমান সাহাকে পাওয়া যাবে , অন্যদিকে দিল্লির হয়ে খেলবেন না ইশান্ত শর্মা , তবে এই নিয়ে কোনও বাড়তি সুবিধা আছে, আর দিল্লির কোনও অসুবিধা হবে তা মানতে নারাজ মনোজ। তাঁর মতে সেমিফাইনালের লড়াইতে দল বনাম দল লড়াই হয়। কোনও একজন বা দুজন ক্রিকেটারের অনুপস্থিতির জন্য ম্যাচের ফলাফলে বড় পার্থক্য হবে না।
এদিকে মনোজ তিওয়ারি ও গৌতম গম্ভীরের টক-ঝাল সম্পর্কের কথা কারোর অজানা নয়। ফলে ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে এই দুই অধিনায়কের মধ্যে টক্কর যে আরও জোরালো হবে তা নিঃসন্দেহ ম্যাচকে বাড়তি মাত্রা দেবে।












Click it and Unblock the Notifications